বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: রেকর্ড ষষ্ঠবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হলো। এরমধ্যে ৬টিতেই শিরোপা উচিয়ে ধরলো অস্ট্রেলিয়া নারী দল। এবার তো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো দলটি। তবে দক্ষিণ আফ্রিকান যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্রোটিয়া মেয়েদের স্বপ্ন ভাঙল। শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯ রানে হেরে যায় তারা।

কেপটাউনের নিউল্যান্ডসে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে প্রোটিয়ারা।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে দারুণ ব্যাট করে প্রায় শেষ পর্যন্ত চেষ্টা করে যান ওপেনার লরা ওলভার্ট। তিনি ১৭তম ওভারে মেগান স্কাটের বলে আউট হন। তিনি ৪৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন। দলের হয়ে এছাড়া ২৫ রান করেন কোল টাইরন।
অজি বোলারদের মধ্যে স্কাট, অ্যাশলে গার্ডনার, ডার্সি ব্রাউন ও জেস জোনাসেন একটি করে উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার বেথ মুনির অসাধারণ ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তিনি ৫৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া গার্ডনার করেন ২৯ রান।

প্রোটিয়া বোলার শাবনিম ইসমাইল ও মারিজান্নে কাপ ২টি করে উইকেট লাভ করেন।

ফাইনালের ম্যাচ সেরা হন বেথ মুনি। আর পুরো বিশ্বকাপে ১১০ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন অ্যাশলে গার্ডনার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com