বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

গোলাপের মামলায় ব্যারিস্টার সুমনকে জবাব দাখিলের নির্দেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার

মিথ্যা-মানহানিকর তথ্য প্রচার করায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলাম এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার ওই আদালতের সেরেস্তাদার মতিউর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটিতে বিবাদীর আগামী ২৩ মার্চ জবাব দাখিলের দিন ঠিক করেছেন আদালত।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘দুদকে গিয়ে বিভিন্ন মিডিয়াতে আমার নামে মিথ্যা অপপ্রচার চালান সুমন। এসব মিথ্যাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এক সপ্তাহ আগে সুমনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু নোটিশের বিষয়ে কোনো জবাব না পেয়ে মানহানির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেছি।’

এর আগে গত ২৬ জানুয়ারি দুদকে একটি লিখিত অভিযোগ দেন ব্যারিস্টার সুমন। অভিযোগে তিনি বলেন, ‘আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বা অন্য কোনো দেশে একাধিক বাড়ি কেনার বিষয়ে ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। এ জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com