বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কিয়ারার বিরুদ্ধে চুরির অভিযোগ!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৮ বার

সদ্য গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। বিয়ে সেরে ইতোমধ্যে কাজেও ফিরেছেন কিয়ারা আদভানি। কাজে ফিরেই বিপদে পড়েছেন! তার বিরুদ্ধে উঠেছে কাজ চুরির অভিযোগ। সম্প্রতি এক পানীয় তৈরির সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে এ অভিনেত্রীকে। সেই বিজ্ঞাপন নিয়েই শুরু হয়েছে অশান্তি! আগে ওই পানীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনাকে সরিয়ে সেই জায়গায় এসেছেন কিয়ারা। কিন্তু কিয়ারাকে নয়, বিজ্ঞাপনে ক্যাটরিনাকে চান দর্শক!

বহুদিন ধরেই উক্ত পানীয় সংস্থার মুখ ছিলেন ক্যাটরিনা কাইফ। গত কয়েক বছরে ওই সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে বেশ নজরও কেড়েছিল সেই বিজ্ঞাপন। ওই সংস্থার নামের প্রায় সমার্থক হয়ে উঠেছিলেন তিনি। চলতি বছরে ওই পানীয় সংস্থার নতুন মুখ কিয়ারা। অনেকেরই অভিযোগ, ক্যাটরিনার কাজ চুরি করেছেন কিয়ারা! যদিও এই সমালোচনার কোনো উত্তর দেননি কিয়ারা। সংস্থার সঙ্গে চুক্তির পর সামাজিকমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন কিয়ারা। বিজ্ঞাপনের থিমের সঙ্গে তাল রেখে উজ্জ্বল হলুদ পোশাকে সেজেছিলেন কিয়ারা। নেতিবাচক সমালোচনায় কান দিতে চান না অভিনেত্রী, তা এর আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com