বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ

ধবলধোলাই এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩২ বার

আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ, চট্টগ্রামের মাটিতে সফরকারী ইংল্যান্ড দলের আতিথেয়তা দেবে তারা। শেষবার বাংলাদেশ দল যখন চট্টগ্রাম এসেছিল তখন লক্ষ্য ছিল প্রতিপক্ষকে ধবল ধোলাই করার, আর আজ যখন বাংলাদেশ দল মাঠে নামবে তখন লক্ষ্য ধবল ধোলাই থেকে বেঁচে থাকা।

হ্যাঁ, ধবলধোলাই থেকে রক্ষা পেতেই আজ বাংলাদেশ মাঠে নামবে থ্রি লায়ন্সদের বিপক্ষে। ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি, প্রথম দুই ম্যাচে টাইগারদের নাকানিচুবানি খাইয়েছে তারা। গত সাত বছরে দেশের মাটিয়ে অপরাজেয় বাংলাদেশের সিরিজ জয়রথ থামিয়ে দিয়েছে ইংলিশরা।

প্রথম ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই শেষে বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্য ডেভিড মালানের শতকে পেরিয়ে যায় ইংল্যান্ড। জয় পায় ৩ উইকেটে৷ দ্বিতীয় ম্যাচে ইংলিশরা ৩২৭ রানের লক্ষ্য দিলেও, মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সুবাদে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়াতে পুরনো একাদশ ভেঙে দিতে যাচ্ছে টাইগাররা। এক নয়, একাধিক পরিবর্তনই দেখা যেতে পারে চট্টগ্রামে। অভিষেক হয়ে যেতে পারে তৌহিদ হৃদয়ের, হাসান মাহমুদ আর এবাদত হোসেনকেও দেখা যেতে পারে নির্বাচিত একাদশে।

তাছাড়া মিরপুরেই যখন ইংলিশরা তিন শতাধিক রান তুলে ফেলেছে, তখন চট্টগ্রামের ব্যাটিং সহায়ক মাঠ নিয়ে দুশ্চিন্তা রয়েই গেল। দেখার বিষয়, সব ছাপিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে পারে কিনা বাংলাদেশ দল। অন্যথায় ২০১৪ সালের পর ফের ঘরের মাঠে ধবলধোলাইয়ের তিক্তস্বাদ পাবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com