রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিএনপি’র আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না : কাদের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৬ বার

আওয়ামী লীগ বিএনপি’র আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি’র আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন তর্জন-গর্জনেই সার। ফলে বিএনপি’র আন্দোলনকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে দেখছে না।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। সংবিধান সংশোধন করে নতুন কিছু করার মতো এত বিপদে আওয়ামী লীগ পড়ে যায়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে রাজপথে আমাদের দাঁড়াতেই দেয়া হয়নি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভাও করতে পারিনি। বিএনপি নেতারা সব ধরনের প্রোগ্রাম করছে। ফ্রি স্টাইলে আমাদের বিরুদ্ধে ও সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য দিচ্ছে।’

দেশের রাজনৈতিক আকাশের মেঘ কেটে যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। বিএনপি’র উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের উদ্দেশ্যই হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো। তারা শেখ হাসিনাকে হঠিয়ে অস্বাভাবিক কিছু একটা করতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com