রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মেডিকেল ভর্তিযুদ্ধে অংশ নিল প্রায় দেড় লাখ শিক্ষার্থী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১২৭ বার

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এ পরীক্ষা বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়েছে।  রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার হলে কোনো ডিভাইস নিয়ে শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে পরীক্ষার সময় পরীর্ক্ষাথীর দুই কান খোলা রাখতে।

এবারের ভর্তি পরীক্ষা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন পরীক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com