মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাইডেন একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট: নিক্কি হ্যালি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার
যুক্তরাষ্ট্রের আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর কড়া সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী নিক্কি হ্যালি। খবর এনডিটিভির। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক্কি হ্যালি বলেন, বাইডেনের এই প্রস্তাবিত বাজেট যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বিপদ ডেকে আনবে। তিনি বলেন, সরকারের উচিত মানুষকে কর্মঠ করার উদ্যোগ নেওয়া। কিন্তু বাইডেন মানুষকে অলস বানানোর পায়তারা করছে। বিনা পরিশ্রমে মানুষকে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেট প্রস্তাব পেশ করেন জো বাইডেন। বাজেটে ধনীদের ওপর ট্যাক্সের হার বৃদ্ধি ও এবং সামাজিক উন্নয়নমূলক অনেক উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়। এ বাজেটের নিন্দা করে নিক্কি আরও বলেন, আমি মনে করি বাইডেন পুরোপুরি সমাজতান্ত্রিক রাষ্ট্রপতিকে পরিণত হয়েছেন। সবার কাছ থেকে ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। নিক্কি বলেন, আমাদের অনুধাবন করা উচিত। প্রায় ৩১ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের ব্যয় না বাড়িয়ে বরং সংযমী হওয়া উচিত। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রিপাবলিকান দলের হয়ে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন নিক্কি হ্যালি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com