রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা, জানা যাবে যেভাবে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার

২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজসমূহে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলা ঘোষণা করা হয়েছে। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮১৩ শিক্ষার্থী, পাস করেছে ৪৯ হাজার ১৯৪ শিক্ষার্থী।

মন্ত্রী বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ওভারসাইট কমিটি করা হয়। অভিজ্ঞ মেডিক্যাল শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি করা হয়েছে। এছাড়া নম্বর সমতাকরণের জন্য আলাদাভাবে কমিটি করা হয়। কমিটির সদস্যরা দফায় দফায় নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষার সব কাজ সম্পন্ন করেছেন।’

যেভাবে ফলাফল জানা যাবে :
ফল প্রকাশের পরে স্বাস্থ্য অধিদফরের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

এছাড়াও, আবেদন করার সময় যে মোবাইল ফোন নম্বর দেয়াটি হয়েছে, সেটিতে ওয়েলকাম মেসেজ যাবে।

উল্লেখ্য, শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেডিক্যালে ভর্তি পরীক্ষা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে সারাদেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি ডেন্টাল কলেজের ৫৭ ভেন্যুতে এ পরীক্ষা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com