রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

জিম্বাবুয়ের সঙ্গে খেলবেন বিশ্বজয়ী আকবররা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬২ বার

বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসেছে তারা জিম্বাবুয়ে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। এ প্রস্তুতি ম্যাচে জায়গা পাচ্ছেন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবররা।

বিকেএসপিতে হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের এই প্রস্তুতি ম্যাচ। দুই দিনের এ প্রস্তুতি ম্যাচে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও পাঁচ ক্রিকেটার।

বিশ্বজয়ের পর দেশে এসে বিশাল সংবর্ধনা পেয়েছেন যুবারা। দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় থাকা জুনিয়র টাইগাররা ফিরেছেন নাড়ির টানে, যার যার বাড়িতে। তবে বেশি দিন বাড়িতে থাকা হচ্ছে না ছয় ক্রিকেটারের, ডাক পড়েছে প্রস্তুতি ম্যাচ খেলার।

জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচে যুব দল থেকে ডাক পাওয়া ছয় ক্রিকেটার হলেন, অধিনায়ক আকবর আলী, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন।

জিম্বাবুয়ের সঙ্গে আকবরদের খেলা প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলা পাঁচ–ছয়জনকে রাখছি। আমাদের বেশির ভাগ ক্রিকেটার এখন খেলার মধ্যে আছে। সবাই বিসিএল খেলছে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে, দুদিনের জন্য নতুন করে টানাটানি করিনি। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি। এদের মধ্যে শরিফুল “এ” দলেও ছিল।’

বাংলাদেশের বিপক্ষে দলটি একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ঢাকায় ২২ ফেব্রুয়ারি থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ থেকে সিলেটে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আবার ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com