বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিধ্বস্ত মালাউই, নিহত বেড়ে ১৯০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬৩ বার

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ১৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৭ জন।

বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বলেছে, ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও পরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ঘূর্ণিঝড়টি ‘দুর্বল হচ্ছে তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সাথে যুক্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’

মন্ত্রণালয় আরো বলেছে, ব্যাপক বন্যা ও প্রবল বাতাসের হুমকি এখনো অনেক বেশি।

দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার বলেছেন, ‘দক্ষিণ মালাবিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ভেঙে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। এটা আরো ভয়ানক হয়ে উঠছে।’

এ ছাড়া খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com