সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও : আইএইএ

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮৮ বার

জাতিসঙ্ঘ পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে।

খবর এএফপি’র।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন যে লিবিয়ার ওই স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তাদের এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এসবের বর্তমান অবস্থান জানতে আইএইএ আরো কার্যক্রম চালাবে।

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মের গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি পরিত্যাগ করে।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সঙ্কটের মুখে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com