শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

হত্যা মামলায় স্ত্রী-স্বামীসহ একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার

জয়পুরহাটে হত্যা মামলায় স্ত্রী-স্বামী ও তিন ছেলেসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের লোকজন নিয়ে তাদের সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে বাদির পরিবারকে কোদাল, লোহার রড, শাবল লাঠি দিয়ে মারপিট করে।

এ সময় রশিদের অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com