রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাথায় বল লেগে মাঠেই লুটিয়ে পড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই কেঁপে ওঠল ক্রিকেট বিশ্ব। তবে গুরুতর দূর্ঘটনা এড়াতে পেরেছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল৷ প্র্যাক্টিস ম্যাচে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ডান হাতি মিডিয়াম পেসার আচিনি কুলসূর্য৷ পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি৷ তবে চোট পাওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়ায় কারেন রোল্টন ওভালে৷

অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা৷ ম্যাচে ট্রিয়নের নেওয়া শটে লং-অফে ফিল্ডিং করা কুলসূর্য ক্যাচ ধরার সময় ঘটে বিপত্তি৷ বল গিয়ে লাগে ২৯ বছর বয়সী তারকার করোটির ঠিক উপরে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ বেশ কিছুক্ষণ নড়াচড়াও করেননি তিনি৷ স্বভাবিকভাবেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে৷ ডাক্তার এসে প্রাথমিক শুশ্রুষা করলে জ্ঞান ফেরে তার৷

আরও পড়ুন: ঘরে-বাইরে দু’টি গুরুত্বপূর্ণ সিরিজে ডে-নাইট টেস্ট খেলবে ভারত, জানালেন সৌরভ

তড়িঘড়ি স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় কুলসূর্যকে এবং কোনও সময় নষ্ট না করে নিকটবর্তী রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে৷ হাসপাতালে যাবতীয় পরীক্ষার পর ছেড়ে দেয়া হয় শ্রীলঙ্কান তারকাকে৷

শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের তরফে পরে জানানো হয় যে, সুস্থ রয়ছেন কুলসূর্য৷ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কুলসূর্য আপাতত দলের মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন৷

অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪১ রানে পরাজিত করে শ্রীলঙ্কাকে৷ প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে৷ মারিজান কাপ ৪৪, উলভার্ট অপরাজিত ৩৮ রান করেন৷ জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রানে আটকে যায়৷
সূত্র : কলকাতা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com