শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১২৮ বার

যশোরের চৌগাছায় দিনোবন্ধু (৫৫) নামে এক বৃদ্ধ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এ ঘটনাটি ঘটে।

তিনি উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা। বর্তমানে পৌর শহরের নিরিবিলি পাড়ায় বসবাস করতেন।

নিহতের পরিবারের সদস্যরা থানায় লিখিতভাবে জানান, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। ফলে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে তার রুমে যান। সন্ধ্যায় সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলে থাকতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে প্রদীপ জানান, শুক্রবার সকালে হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে আনা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com