শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হাতে ও গলায় শিকল বেঁধে আবারো অনশনে বগুড়ার রুমেল

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার

বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে আইসিসি ভেন্যু পুনর্বহাল ও বিসিবি থেকে ক্রীড়া পরিষদে হস্তান্তরের প্রতিবাদে হাতে-গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে দ্বিতীয় দফা অনশন শুরু করেছেন ক্রিকেটার হুমায়ুন আহম্মেদ রুমেল।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে শহরের সাতমাথায় এই অনশন শুরু করেন তিনি।

হুমায়ন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে।

হুমায়ন আহম্মেদ রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করেছিলাম। এর মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আশায় আবারো অনশন শুরু করেছি। বগুড়া থেকে দাবি আদায় না হলে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন করবো। আমার দাবি কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং বগুড়ার মানুষের যৌক্তিক দাবি।

এর আগে তিনি ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা কাফনের কাপড় পরে অমরণ অনশন করেছিলেন রুমেল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেছিলেন।

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সবরকম কার্যক্রম গুটিয়ে নেয় বিসিবি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালামাল ঢাকায় নিয়ে যায় বিসিবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com