রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঢাকা, বাগেরহাট ও গাইবান্ধায় বিএনপির প্রার্থী ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২১ বার

জাতীয় সংসদের তিনটি শূন্য আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার পর তিনজনের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-১০ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবি। এছাড়া বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক।

এ তিনটি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি একক প্রার্থী হিসেবে সাক্ষাৎকার দেন। অন্যদিকে বাগেরহাট-৪ আসনে ড. কাজী মনিরুজ্জামান মনির, মনিরুল হক ফরাজী, কাজী খায়রুজ্জামান শিপন ও অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা ও গাইবান্ধা-৩ আসনে ডা. মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও ড. মিজানুর রহমান সাক্ষাৎকার দেন।

এদিকে বগুড়া-১, যশোর-৬ ও চট্টগ্রামে বিএনপির প্রার্থী কারা হবেন তা আগামী ২৪ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে।

মনোনয়ন বোর্ডের বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com