রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার অবতার ৩ : থাকছে যেসব চমক

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৬ বার

গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরনের ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি এটি। মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজোড়া বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’ তথা ‘অবতার ২’। খবর, ‘অবতার ২’-এর সাফল্যের পর এবার তৃতীয় ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে ‘অবতার ৩’। পূর্ণ দৈর্ঘ্যের ছবি নয়, একটি লিমিটেড সিরিজের আকারে মুক্তি পেতে চলেছে ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

২০২২ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত ছবি ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। মুক্তি পর থেকেই এই ছবি নিয়ে তুঙ্গে উন্মাদনা। এমনকি, বক্স অফিসে ব্যবসার নিরিখে ‘টাইটানিক’কেও ছাড়িয়ে যায় ‘অবতার ২’। বিশ্বের সেরা ও বাণিজ্যিক ভাবে সবচেয়ে বেশি সফল ৫ ছবির মধ্যে রয়েছে ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। সেরা ভিজ়্যুয়াল এফেক্টের জন্য চলতি বছরে অস্কারও জিতেছে জেমস ক্যামেরনের এই ছবি। ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির এই বেনজির সাফল্যের পর এবার তৃতীয় ভাগের পালা।

‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের নাম ‘অবতার : দ্য সিড বিয়ারার’। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ওই ছবির। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছেও পৌঁছে যেতে আগ্রহী ছবির নির্মাতারা। সে কথা মাথায় রেখে পূর্ণ দৈর্ঘ্যের ছবিকে ৯ ঘণ্টার একটি লিমিডেট সিরিজের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পরেই ৯ ঘণ্টার এই সিরিজ মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা থেকে বাদ পড়া বহু দৃশ্য থাকতে চলেছে এই লিমিটেড সিরিজে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com