মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ব্রাজিলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com