শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
আমেরিকা

অভিবাসন সমস্যা অগ্রাহ্য করছেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সমস্যাটি কেবল নীতিগত নয়। তিনি এ নিয়ে তেমন কথা বলছেন না বলে ডেমোক্র্যাটিক একটি জনমত জরিপে দেখা গেছে। জরিপে দেখা যায়, সাতটি গুরুত্বপূর্ণ ইলেক্টরাল কলেজ ব্যাটেলগ্রাউন্ড রাজ্যের ৫৮ ভাগ ভোটার অভিবাসন সঙ্কট নিরসনে বাইডেনের পদক্ষেপকে সমর্থন করছে না। মাত্র ৩২ ভাগ জবাবদাতা তার সমর্থনে রয়েছে। আর ৫২ ভাগ লোক মনে করছে, সীমান্ত সমস্যাটি বাইডেন অগ্রাহ্য করছেন। এছাড়া ৫০ ভাগ মনে করছে, অবৈধ অভিবাসীদের ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটাও বাইডেন অবজ্ঞা করছেন। গ্লোবাল স্ট্র্যাটেজি গ্রুপ সুইয়িং-স্টেট জরিপে এসব তথ্য প্রকাশ পেয়েছে। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা সমস্যাটি নিয়ে বেশি কথা বলে, এই সমস্যা সমাধানে তারা বেশি বিশ্বস্ত বলেও জনমতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দুই দলই পর্যাপ্ত সফলতা দেখাতে পারেনি বলে জনমতে দেখা যাচ্ছে। তবে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরাই বেশি সমালোচনায় পড়েছে। অভিবাসন ইস্যু প্রশ্নে মাত্র ৩৯ ভাগ ভোটার বাইডেন ও কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রতি আস্থা প্রকাশ করেছে। আর রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রতি আস্থা রেখেছে  ৪৭ ভাগ ভোটার। নতুন জরিপটি পরিচালনা করেছে অভিবাসনবিষয়ক গ্রুপ ইমিগ্রেশন হাব অ্যান্ড ভোটো ল্যাটিনো নামের একটি সংস্থা। এই রাজনৈতিক সংস্থাটি ল্যাটিনো ভোটার উপস্থিতির ওপর নজর দিয়ে থাকে। টাইটেল ৪২ নামের আইনটি বাতিল হতে যাওয়ার প্রেক্ষাপটে এই জরিপ চালানো হয়। এই আইনের ফলে স্বাস্থ্য ইস্যুকে কেন্দ্র করে সীমান্ত থেকেই অভিবাসীপ্রার্থীদের সরিয়ে দেওয়া যেত। আইনটির মেয়াদ শেষ হওয়ার ফলে নতুন করে অভিবাসীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নীতির পরিবর্তন বাইডেনের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে। তাকে দক্ষিণ সীমান্তে মানবিক সঙ্কট সমাধানে বেশি করে নজর দিতে হবে।

বিস্তারিত...

তদন্তের মুখে ঋষি সুনাক, হারাতে পারেন প্রধানমন্ত্রিত্ব!

যুক্তরাজ্যের পার্লামেন্টে তদন্তের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্ব নিয়ে শুরু হয়েছে তদন্ত। সুনাক ওই কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্বের বিষয়টি লুকানোর চেষ্টা করেছেন

বিস্তারিত...

ইউক্রেনকে আরও সাড়ে ৩২ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্যাকেজের আওতায় রয়েছে ইউক্রেনের জন্য অতিপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র,

বিস্তারিত...

তদন্তের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

স্ত্রীর ব্যবসায়িক স্বার্থ নিয়ে পার্লামেন্টের তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টের ’কমিশনার ফর স্ট্যান্ডার্ডস’ গত ১৩ এপ্রিল থেকে এ তদন্ত শুরু করেছে। সোমবার কমিশনারের ওয়েবসাইটে শেয়ার করা তথ্যে

বিস্তারিত...

‘ছাত্রদের ধর্ষণ’, ৬ নারী শিক্ষক গ্রেপ্তার

ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যবধানে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এসব নারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।আমেরিকার সংবাদমাধ্যম ‘ডব্লিউটিকেআর’

বিস্তারিত...

চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে চীনের গোপন ‍পুলিশ স্টেশন চালানোর অভিযোগ উঠেছে। এ জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্কে বসবাসরত দুইব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে জন্মদিনের উৎসবে গুলি, নিহত ৪

আবার গুলি চলল মার্কিন যুক্তরাষ্ট্রে। রোববার অ্যালাবামায় একটি জন্মদিনের পার্টিতে গুলি চলে। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত অন্তত ২৮ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা

বিস্তারিত...

নিউ ইয়র্কে ‘অঘোষিত থানা’ চীনের, ব্যাপক অভিযান এফবিআইয়ের

মার্কিন নিরাপত্তা সংস্থা কথিত চীনা গুপ্তচর হিসেবে দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া মার্কিন আইনজীবীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্নমতালম্বী চীনাদের চুপ করা ও হয়রানি করার জন্য কাজে সহযোগিতা করা এবং এমনকি নিউ ইয়র্ক

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে দিরাই-শাল্লা ডেভেলপমেন্টের ইফতার

মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির রেশমি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল। গতকাল রোববার সংগঠনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য

বিস্তারিত...

টিকটক পুরোপুরি নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন মন্টানার আইনপ্রনেতারা

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করলো মন্টানা। চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনে একে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেয়া

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com