শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নিউইয়র্ক

অভিবাসী সঙ্কট : মুখ বন্ধ করার দাওয়াই মেয়রের

অভিবাসী সঙ্কট নিয়ে নগরীর বেশির ভাগ নেতা যখন সতর্কবাণী উচ্চারণ করছেন, তখন মেয়র এরিক অ্যাডামস সেটাকে তার অন্যতম অর্জন বলে বুক চাপড়ে দাবি করছেন। চলতি সপ্তাহে মেয়র মহোদয় এই মানবিক সঙ্কট মোকাবেলায় তার প্রশাসনের সাফল্য নিয়ে গুণগান গাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কাজের জন্য এক মিনিটের ক্লিপ বানানোর জন্য তিনি নগরীর প্রায় দুই ডজন এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন। প্রপাগান্ডা কাজের জন্য যেসব বিজ্ঞাপন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর কোনো কোনোটিতে এমন কথাও লিখতে বলা হয়েছে : ‘অভিবাসন হলো নিউইয়র্ক সিটির গল্প। এটা আমেরিকান গল্প। এটা হলো দমবন্ধ হয়ে থাকা লোকজনের স্বাধীনভাবে শ্বাস গ্রহণের আকাক্সক্ষার গল্প।’ এছাড়া ‘আর আজ এটা কেবল আশ্রয়প্রার্থীদের গল্প নয়, সহায়তা করতে প্রস্তুত নিউইয়র্কবাসীর গল্পও’- এমন কথাও থাকবে। নগর কর্তৃপক্ষের তহবিলে এই প্রপাগান্ডা হবে অ্যাডামস প্রশাসনের ভাষ্যকে নিয়ন্ত্রণ করার প্রয়াস। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রুজভেল্ট হোটেলের বাইরে অভিবাসীরা ঘুমাতে বাধ্য হওয়ার পর সঙ্কটটির ভয়াবহতার মাত্রা সম্পর্কে আভাস পাওয়া যায়। অ্যাডামসের নির্দেশ অনুযায়ী ২০টির বেশি সংস্থা তার সুপারিশ করা ভাষায় ভিডিও পোস্ট করেছে। এসব সংস্থার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট ফর এইজিং, ডিপার্টমেন্ট অব ফিন্যান্স, নগরীর হাউজিং অথোরিটি। অবশ্য, অনেকেই অভিবাসী সঙ্কট সমাধানে মেয়রের গ্রহণ করা কার্যক্রমের সমালোচনা করেছেন। অনেকেই বলছেন, তিনি জরুরি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন। তবে এর জবাবে নগর প্রশাসন জানাচ্ছে, এই সঙ্কট সমাধানে তাদের গভর্নরের কাছ থেকে ৬.৫ বিলিয়ন ডলার দরকার।

বিস্তারিত...

জ্যাকসন হাইটসে জাতীয়তাবাদী পরিবারের বিক্ষোভ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, প্রতিথযশা সাংবাদিক শফিক  রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বাংলাদেশে রায় ঘোষণার পরপরই গত রোববার বাদ মাগরিব জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সিনিয়র নেতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের যুগ্ম আহবায়ক আবদুস সবুরের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মওলানা অলি উল্ল¬াহ, আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক  হোসেন ফয়সল, হালিশহর বিএনপির সহ সভাপতি মাঈনউদ্দিন মেহেদী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য নুর আলম, নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের যুগ্ম আহবায়ক এ আর মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম, যুবদল নেতা আল মামুন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান কাউসার, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু, যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মিরন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সদস্য আবদুল মন্নান হোসেন, সাবেক ছাত্রনেতা ফারদিন রনি, যুবনেতা মীর মিজান, যুবনেতা আশরাফুজ্জামান আশরাফ, ব্রুকলিন যুবদলের সাধারন সম্পাদক পাশা মাওলা, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্ল¬াহ সুমন, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, মহিলা নেত্রী মনি আক্তার, রুবি চৌধুরী, আইরিন পারভীন ও জাফরিন পারভীন প্রমুখ। বিক্ষোভ সভায় বক্তারা বাংলাদেশের আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েসী হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের দুর্নীতি এবং টাকা পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করতে গিয়ে যখন থলের বিড়াল বের হয়ে আসছে তখন ওই তদন্তের ঘটনাকে ভিন্নখাতে ঘুরিয়ে দিতে এমন ন্যাক্কারজনক রায় দেয়া হয়েছে। যা প্রতিহিংসামূলক, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। বক্তারা আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, ফরমায়েশী রায় দিয়ে সরকার পতন আন্দোলন দমানো যাবে না। অচিরেই স্বৈরচারের পতনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতষ্ঠা হবে বলে বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মহানগর বিএনপির প্রতিবাদ: মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ সম্পদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা।

বিস্তারিত...

নিউইয়র্কে বাংলাদেশী এমপ্লয়িস অব এনওয়াইসিটিএ-এমটিএ’র বর্ণাঢ্য বনভোজন

নিউইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী এমপ্লয়িস অব এনওয়াইসিটিএ-এমটিএ’র বার্ষিক বনভোজন ২০২৩। গত ২৩ আগস্ট রোববার নিউইয়র্কের ইয়র্কটাউন হাইটসে এফডিআর স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণ জমে উঠেছিল বর্ণাঢ্য এ বনভোজন।

বিস্তারিত...

পরকীয়ায় লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরা জশ-এমা

পরকীয়ায় লিপ্ত দুজন হাতেনাতে ধরা পড়লেন উভয়ের স্বামী-স্ত্রীর কাছে। শুধু তাই নয়, এই দুই প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠজনদেরও ফোন করে জড়ো করা হয় পরকীয়ার স্থান প্রদর্শনের জন্য। এরা হলেন ফোবানার বহিষ্কৃত নেতা

বিস্তারিত...

বাংলাদেশি ননইমিগ্রান্ট শিক্ষার্থীদের ডিপোর্টেশন আতংক

আমেরিকায় পড়তে আসা ছাত্রছাত্রীদের মধ্যে ডিপোর্টেশন আতংক বিরাজ করছে। অনেকে দেশে গিয়ে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন নি। জেএফকে থেকে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। আর ফেরত পাঠানো অধিকাংশ ছাত্রছাত্রীদের

বিস্তারিত...

ফোবানা থেকে শাহ নেওয়াজকে অব্যাহতি, নতুন দায়িত্বে রাসেল

ফোবানার স্ট্রিয়ারিং কমিটির এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি থেকে শাহ নেওয়াজকে অব্যাহাত দেওয়া হয়েছে। তার স্থানে নতুন করে এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি করা হয়েছে জিআই রাসেলকে। গত ১২ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবু জোবায়ের দারা, তৈয়মুর জাকারিয়া, খন্দকার ফরহাদ, ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, জি আই রাসেল, কিউ জামান, তারিক হাসান খান, জাহাঙ্গীর জয়, সৈয়দ মিল্লাত, শাহাদাত হোসেন রাজু এবং টেলিফোনে যোগ দেন আতিকুর রহমান সালু প্রমুখ। লিখিত বক্তব্যে ডা. মাসুদুর রহমান বলেন, ফোবানার স্ট্রিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ হোসেনের পরিচালনায় ফোবানার স্ট্রিয়ারিং কমিটি, টরেন্টো ফোবানার হোস্ট কমিটির নেতৃবৃন্দের যৌথসভা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। এই সভায় শাহ নেওয়াজকে সাংগঠনিক এবং সংবিধানবিরোধী কার্যকলাপের জন্য অব্যাহতি দিয়ে ওয়াশিংটন ডিসি ফোবানার তিনবারের আহ্বায়ক এবং ফোবানার স্ট্রিয়ারিং কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান জিআই রাসেলকে ফোবানার স্ট্রিয়ারিং কমিটির কার্যকরি সদস্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করেন। ফোবানা সম্মেলন নিয়ে তারা বলেন, স্মরণকালের শ্রেষ্ঠ ফোবানা সম্মেলন হবে এবার কানাডার টরন্টো শহরে। আগামী ১, ২ ও ৩ সেপ্টেম্বর টরন্টো শহরে ৩৭তম ফোবানার সম্মেলন মহাসম্মেলন হবে বলে জানিয়েছেন ফোবানা স্ট্রিয়ারিং কমিটির নেতৃবৃন্দ এবং টরন্টো হোস্ট সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং ফোবানা সম্মেলনের আহ্বায়ক এমডি হাসান এবং কার্যকরি সদস্য আবু জোবায়ের দারা। নেতৃবৃন্দ বলেন, ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে ফোবানা সম্মেলনের উদ্বোধন এবং গালা নাইট হবে শিল্পী এবং অতিথিবৃন্দের সামনে। টরন্টো সিটি হল থেকে আনুমোদন নিয়ে সেপ্টেম্বর ২ এবং ৩ সেপ্টেম্বর চারটি স্ট্রিট বন্ধ করে ওপেন কনসার্ট, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দেশের শ্রেষ্ঠ শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে। আবু জোবায়ের দারা বলেন, এবারের ফোবানা সম্মেলনে বেবি নাজনীন, মমতাজ, পবন দাস বাউল, সেলিম চৌধুরী, প্রতিক হাসান, তাহমিনা মিম, বিন্দু কনা, অভিনেত্রী তানজিন তিশাসহ অন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবারের সম্মেলনে। এবারের সম্মেলনের হোস্ট কমিটি হচ্ছে টরন্টো শহরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি। যারা ইতিপূর্বে দুই বার সফল ফোবানা সম্মেলন করেছে।

বিস্তারিত...

অ্যাওয়ার্ড পেলেন সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী

এনওয়াইপিডির সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেছেন। শনিবার বাংলাদেশ কারেকশন সোসাইটি (বিসিএস) আয়োজিত বার্ষিক সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। বিসিএস এর পক্ষ থেকে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সংগঠনটির বর্তমান সভাপতি কাজী হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইর্য়ক সিটির মেয়র এরিক এডামস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইর্য়ক কারেকশন বিভাগের কমিশনার লুইস এ মলিনা। বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপার) ট্রাস্টি বোর্ডের সদস্য এনওয়াইপিডি অবঃ ডিটেক্টটিভ মাসুদ রহমান জানান, সাজের্ন্ট এরশাদ সিদ্দিক চট্টগ্রাম শহরের অদূরে কালুরঘাটের মহরা এলাকার সাইদুর রহমান তালুকদার ও রেহেনা বেগমের পুত্র। চট্টগ্রামের এই কৃতি সন্তান বিগত ২০ বছর ধরে নিউইর্য়ক ফাইনেস্ট হিসেবে বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। তিনি ২০০৩ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং ম্যানহাটানের ১৯ প্রিসিঙ্কটে তার কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে সার্জেন্ট পদে পদোন্নতি পান এবং ২০১৭ সালে তাকে কমিউনিটি অ্যাফের্য়াস ব্যুরোতে নিয়োগ দেয়া হয়। তিনি বাংলাদেশি কমিউনিটি সেবা প্রদানে বয়স্কদের অপব্যবহার, অপরাধ প্রতিরোধ এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার বিষয়ক বিভিন্ন কর্মশালার উপস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নিউইর্য়ক সিটি মেয়র এরিক এডামসের নির্বাহী সুরক্ষা ইউনিটে কর্মরত। তিনি বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) সহ-প্রতিষ্ঠাতা এবং বাপার বর্তমান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে মর্টগেজ ইন্টারেস্ট সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে দীর্ঘমেয়াদি মর্টগেজ রেট ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। এর ফলে ইতোমধ্যেই বাড়ি কেনায় সমস্যায় থাকা লোকজন আরো কঠিন অবস্থায় পড়ে গেছে। মর্টগেজ বায়ার প্রতিষ্ঠান ফ্রেডি ম্যাক বলেছে, ৩০ বছর মেয়াদি গড় হার গত সপ্তাহের ৬.৯৬ ভাগ থেকে বেড়ে ৭.০৯ ভাগ হয়েছে। এক বছর আগে তা ছিল ৫.১৩ ভাগ। এ নিয়ে টানা চার সপ্তাহ ধরে গড় হার বাড়ল। আর তা ২০০২ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। ওই সময় গড় হার ছিল ৭.১৩ ভাগ। সর্বশেষ গত নভেম্বরে গড় হার ৭ ভাগের বেশি ছিল। ওই সময় তা হয়েছিল ৭.০৮ শতাংশ। উচ্চ হারের জন্য ঋণ গ্রহণকারীকে প্রতি মাসে অতিরিক্ত কয়েক শ’ ডলার দিতে হবে। ফলে অনেক আমেরিকানের জন্যই বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। আর তা কেবল ৩০ বছর মেয়াদির জন্যই হয়নি, ১৫ বছর মেয়াদি মর্টগেজের ক্ষেত্রে গড় হার বেড়েছে। উল্লেখ্য, ১৫ বছরের ফিক্সড-রেট মর্টগেজের ক্ষেত্রে গত সপ্তাহের ৬.৩৪ ভাগ থেকে বেড়ে হয়েছে ৬.৪৬ ভাগ। এই হার বাড়ার কারণ সম্পর্কে ফ্রেডি ম্যাকের প্রধান অর্থনীতিবিদ স্যাম খাতার বলেছেন, ‘অর্থনীতি গত ১০ মধ্যে প্রত্যাশার চেয়ে ভালো করেছে। এর ফলে মর্টগেজ রেট বাড়ছে।’ তিনি বলেন, ‘স্বচ্ছলতার কারণে চাহিদা বাড়ছে।’

বিস্তারিত...

সিলেটের বন্যা চিরতরে বন্ধ হবে: ড. জাফর মাহমুদ

গ্লোবাল পিস অ্যামব্যাসেডর স্যার ড. আবু জাফর মাহমুদকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলাবাসী। সম্প্রতি উপজেলার আলীগঞ্জ বাজারে অন্ুিষ্ঠত ওই সংবর্ধনায় স্থানীয় বিপুল সংখ্যক মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রসংঙ্গত, ভিয়েতনাম থেকে নাইট অফ সেন্ট জন অফ জেরুজালেম উপাধিতে ভূষিত হওয়ার পর সম্প্রতি তিনি বাংলাদেশে যান। সংবধনা সভায় উপস্থিত সিলেট বিভাগের তৃণমূল মানুষের উদ্দেশ্যে স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, আমরা সবাই এক দেশের এক পরিবারের মানুষ। আমাদের এখানে শুয়ে আছেন, হযরত শাহজালাল (র.) সহ তার সঙ্গীয় ৩৬০জন ধর্ম প্রচারক। তারা আমাদেরকে যে  নৈতিকতা শিখিয়েছেন, তার প্রথমটাই হচ্ছে ভালোবাসা। তাদের সেই শিক্ষাই আজ এই ভূমির সাধারণ মানুষ অনুসরণ করেছে। এই জন্য আপনারা সেরা মানুষ। কেবল ডিগ্রি থাকলেই শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় না। অনেক বড় বড় ডিগ্রি অর্জন ও অনেক ক্ষমতা পাবার পরও গ্রামের মানুষের মতো এই চেতনা অর্জন করতে পারে না। আপনাদেরকে ভালোবাসা ও আত্ম মর্যাদাবোধে কেউ উদ্বুদ্ধ করেনি, আপনারা জন্ম থেকেই এই শক্তি লাভ করেছেন, সেটিই অনুশীলন করে চলেছেন। কবীর মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু বকর, রফিক মিয়া ও হাজী মোখলেসুর রহমান প্রমূখ। আবু জাফর মাহমুদ সিলেটের দক্ষিণ ছাতকের সমাবেশ স্থলকে প্রানপ্রিয় বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জনপদ উল্লেখ করে বলেন, আল্লাহ এখানে আমাকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন, এটা আমার কোনো পরিকল্পনার অংশ নয়। গত বন্যায় আপনাদের সাথে মহান আল্লাহ তায়ালা যে আত্মীয়তা গড়ে দিয়েছেন, আমি খুব চেয়েছি আমার এই আত্মীয়দের সঙ্গে দেখা করতে। আমি বরাবরই বিশ্বাস করি, ভালোবাসার দায়িত্বের ওপরে কোনো দায়িত্ব নেই। আপনাদের সঙ্গে যে সম্পর্কটা গড়ে উঠেছে এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার। মুুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের মাউন্টেন ব্যাটালিয়ন কমান্ডার আবু জাফর মাহমুদ বলেন, বঙ্গবীর জেনারেল ওসমানী সাহেবের কমান্ডে, পরিকল্পনায় ও নির্দেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। এই যুদ্ধের আমি একজন  সৈনিক। আমি মনে করি মুক্তিযুদ্ধ যেমন কোনোদিন শেষ হয় না, একজন মুক্তিযোদ্ধারও কোনো অবসর নেই। যতক্ষণ জীবিত ততক্ষণই যুদ্ধ চলবে। এই যুদ্ধ হচ্ছে প্রেমের যুদ্ধ, সম্পর্কের যুদ্ধ। যদি আমার মধ্যে ভালোবাসা থাকে আপনাদের সঙ্গে, আমার প্রিয় মানুষের সঙ্গে  দেখা হবেই। ড. মাহমুদ ২০২২ সালের বন্যায় ছাতকের জনগোষ্ঠির দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, বন্যা শুরু হওয়ার দু’দিন আগে আমি কবীর ভাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক যা কিছু সম্বল ছিল পাঠিয়ে দিয়েছিলাম। বন্যা শুরুর অনেক আগেই বুঝেছিলাম, হাওরের মানুষের অনেক কষ্ট হবে। আমার কাছে সংবাদ ছিল, এই সিলেটে উপরের অঞ্চল থেকে পানি পাঠানো হবে, দরজাটা খুলে দেয়া হবে। যারা জেনেছিলেন তাদের অনেকেই হয়তো জেনেও চুপ করে ছিলেন। আমি জেনেই আমার সাধ্যমত ব্যবস্থা নিয়েছি, এখানেই পার্থক্য। স্যার আবু জাফর মাহমুদ ছাতকের প্রিয়মুখ কবীর মিয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একজন সৎ মানুষ পেয়েছি। যোগ্য মানুষ। উপযুক্ত নেতা। কর্মঠ মানুষ। আমি তার মাধ্যমেই শীতের সময় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। আমি একা ছিলাম কিন্তু পরে তা হয়ে উঠলো একটি পরিবার। আস্তে আস্তে যুক্ত হয়ে গেল কবীর ভাইয়ের আরেক ভাই লিলু মিয়া, জিতু মিয়া, বোন শিউলী বেগমসহ সবাই। ড. মাহমুদ ছাতক বাসীর উদ্দেশ্যে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের নই। আপনাদের কারো সঙ্গে আমার কোনো পারিবারিক সম্পর্ক  নেই। পরিবেশ ও প্রকৃতি যারা ধংস করছে, তারা আমাদের নিঃশ্বাস  নেবার শক্তিকে কেড়ে নিচ্ছে। অক্সিজেন পাওয়ার উৎস্যগুলো ধংস করে দিচ্ছে। একজন মানুষকে গুলি করে হত্যা করলে সে ঘাতক হয়, তাহলে যারা শত শত মানুষকে হত্যা করে পরিবেশ ধংস করে তারা কী? তার এই প্রশ্নের জবাবে উপস্থিত দর্শকরাই সমস্বরে বলেন ‘গণ হত্যাকারী’। ‘তারা গণহত্যাকারী’।

বিস্তারিত...

যৌন হয়রানী মামলায় হেরে গেলেন ট্রাফিক রহিম দুদু

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক ইনফোর্সমেন্ট এজেন্ট পদে কর্মরত প্রায় ২৬০০ সদস্যের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল-১১৮২-র সভাপতি সাইদ রহিম দুদুর বিরুদ্ধে চলমান যৌন হয়রানির মামলাটি অবশেষে সেটেল্ড হলো। মামলায় তিনি হেরে গেছেন। গত ৮/০৮/২০২৩ তারিখে হওয়া সেটেলমেন্টে মামলার বাদী মিস গেইল রামরুপকে ৩১৫,০০০ ডলার দেবার সিদ্ধান্ত হয়। ২০১৯ সালে ৬৭ বছর বয়সী দুদুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ৬ লাখ ডলার ক্ষতিপুরণ দাবী করে ম্যানহাটান সুপ্রিম কোর্টে মামলাটি দায়ে করেন তারই অফিস সেক্রেটারি গেইল রামরুপ। মামলার রায়ের ফলে তার চাকুরী চলে যাবে, অবসর ভাতা পাবেন না, ডিপার্টমেন্টের সুনাম ক্ষুন্ন হবে, তার সংসার ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্থ হবে। এসব মানবিক কারণে আদালতের বাইরে ক্ষতিপূরণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করতে আদালতের আদেশ পাওয়ার জন্য ২০১৯ সাল থেকে সাঈদ রহিমের এটর্নী বারবার আবেদন করেন সুপ্রিম কোর্টের বিচারকের কাছে। দীর্ঘ ৩ বছর পর গত ১২/৯/২০২২ তারিখে বিচারক  ডেভিড কোহেন এক আদেশে সেটেল্ড করার অনুমতি দেন। ২০১৯ সালে এ মামলাটি হবার পর সভাপতি রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব গ্রহন করেন স্টাফ রিপ্রেজেনটেটিভ রিকি মরিসন। এই ইউনিয়নে চলমান অর্থনৈতিক অনিয়ম বিষয়ে ফরেনসিক অডিট করান রিকি মরিসন। সেখানে তারা ৩৭টি অনিয়ম পায়। সিডব্লিউএ-র অডিট এবং তদন্তে রহিমের বিরুদ্ধে ৩৭টি সুনির্দিষ্ট অপরাধ পাওয়া যায়। এরপর গত ৬/০৫/২০২০ তারিখে সিডব্লিউএ- প্রেসিডেন্সিয়াল মিটিংয়ে এই অভিযোগ গুলো আলোচনা করে রহিমকে  দোষী প্রমাণিত করে।

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com