শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নিউইয়র্ক

নিউইয়র্কে মহাসমারোহে রবীন্দ্র উৎসবের আয়োজন

নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে আগামী ৬ ও ৭ মে শনি ও রোববার অনুষ্ঠিত হবে উত্তর অ্যামেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩। রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে বঙ্গ

বিস্তারিত...

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি সফিউল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের পটুয়াখালী জেলার কৃতী সন্তান একেএম সফিউল আলম প্রিন্স। গত ২৮ এপ্রিল দুই শতাধিক পদোন্নতিপ্রাপ্তের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্যাপ্টেন পদে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ডে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন

বিস্তারিত...

জ্যাকসন হাইটসে ডাকাতি, ২৫ হাজার ডলার লুট

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটসে একটি স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহে জ্যামাইকার কাওরান বাজার সুপার

বিস্তারিত...

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোমকেয়ারের আরো ৪ প্রতিষ্ঠান

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অন্যতম হোমকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের সহযোগী হিসাবে আরো চারটি প্রতিষ্ঠানের আনুুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত ১৪ এপ্রিল।মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের মালিকানাধীন এই

বিস্তারিত...

ইজিপ্ট এয়ারের নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট ১৩ মে চালু হচ্ছে

ইজিপ্ট এয়ারের নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট আগামী ১৩ মে শনিবার থেকে চালু হচ্ছে। অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় কম ভাড়ায় টিকেট দেবার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। বিমানটি নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে কায়রো হয়ে ঢাকা

বিস্তারিত...

অধ্যাপক দেলোয়ার-বাদল নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি’র সভা : সোমবার বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ

বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন ও আখতার হোসেন বাদল নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি’র এক সভায় তাদের ভাষায় ‘রাতের ভোটে নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলনের অঙ্গীকার’-এর

বিস্তারিত...

ব্রুকলিনে ছিনতাই করল হস্তমৈথুনকারী ‘হ্যাকার’

ব্রুকলিন কমিউনিটির একটি অনলাইন বোর্ড সভা বুধবার রাতে ছিনতাই করেছিল হস্তমৈথুনরত এক ‘হ্যাকার।’ ফলে আয়োজকরা সভা স্থগিত করতে বাধ্য হয়েছিলেন। পরে অবশ্য এজন্য দুঃখপ্রকাশ করে সভাটি হয়েছিল। কনি আইল্যান্ড হেলথ সেন্টারের এক প্রতিনিধি যৌনবাহিত রোগ নিয়ে কথা বলার সময়ই বিকৃত যৌনবাতিকগ্রস্ত ওই লোকের আবির্ভাব ঘটে এবং পরিবেশ নষ্ট করে ফেলে। জানা গেছে, এসডিটি আলোচনার সময় স্ক্রিনের ওপরের বাম কোণে স্বমেহনে নিয়োজিত ব্যক্তিটিকে দেখা যায়। এতে সভায় বড় ধরনের বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই সময় বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী শব্দও উচ্চারিত হয়। এমনকি এমন ঘোষণাও শোনা যায় : ‘এই সভা পর্নগ্রাফিক হিসেবে চিহ্নিত হলো। আর আমাকে যদি হোস্ট না করো এবং বিষয়টির সমাধান না করো, তবে সভা পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে।’ এরপর একই ব্যক্তিকে স্ক্রিনে হস্তমৈথুন করতে দেখা যায়। এরপর সিবি ১৩-এর সভাপতি মুজিকা দিয়াজ সবাইকে লগ অফ করতে বলেন। সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, ‘হ্যাকের ঘটনা ঘটেছিল। এটি ছিল পর্ন হ্যাক। একেবারে সামনাসামনি ঘটনা ঘটে! সবাই অবাক হয়ে গিয়েছিল।’ পরে নতুন লিঙ্ক পাঠিয়ে সভা শুরু হয়। সভাপতি দিয়াজ ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে পুরো দায় হ্যাকারের ওপর চাপিয়ে দেন। তিনি বলেন, ‘কারিগরি জটিলতার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা জানি না কী হয়েছিল। তবে বুঝতে পারছি যে আমরা হ্যাকের শিকার হয়েছিলাম।’ অবশ্য নিউইয়র্কের স্থানীয় সরকারের বৈঠকগুলোতে এক্স-রেটেড হ্যাক নতুন কিছু নয়। কোভিড-১৯-এর সময় থেকেই অনেক সভা অনলাইনে হচ্ছে এবং হ্যাকও হচ্ছে।

বিস্তারিত...

সেক্স চ্যাট করে ধরা পুলিশ সদস্য

টুইটারে অল্প বয়স্কা মেয়েদের পর্ন ছবির খোঁজ করা, তাদের সাথে ভিডিও সেক্স চ্যাট করা এবং বাসার ল্যাপটপে চার শতাধিক যৌন অপব্যবহারের ছবি মজুত করার অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কের এক পুলিশ (এনওয়াইপিডির) সদস্যের বিরুদ্ধে। টিমোথি মার্টিনেজ নামের ৪৩ বছর বয়স্ক ওই পুলিশ সদস্যদের কম্পিউটারটি ২০১৯ সালে জব্দ করার পর এসব ভয়াবহ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে ফেডারেল আইনজীবীরা। ব্রুকলিন ফেডারেল কোর্টে শুনানিকালে প্রসিকিউটর উইলিয়াম ক্যাম্পোস জানান ‘মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে লাইভ ডিভিও চ্যাট করতেন, তাদের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শন করতে বলতেন, হস্তমিথুন করতেন।’ তবে আসামিপক্ষের আইনজীবী পিটার ব্রিল বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আদালতে বলেন যে তার মক্কেলের ল্যাপটপে যেসব ছবি পাওয়া গেছে, সেগুলো আসলে ইরাক, আফগানিস্তান ও রোমানিয়ার সামরিক ঘাঁটিতে মোতায়েন শত শত সৈন্যের মজুত করা ছবি। তিনি জানান, ল্যাপটপটি শত শত সৈন্য গণভাবে ব্যবহার করেছে। উল্লেখ্য, ওই পুলিশ সদস্যকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। তবে ওই সময় তিনি দেড় লাখ ডলার বন্ডে জামিন পেয়েছিলেন। তার দীর্ঘ প্রতীক্ষিত বিচার এখন শুরু হলো। অভিযোগগুলো প্রমাণিত হলে তার কমপক্ষে ১৫ বছরের কারাদ- হবে। সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে স্কাইপিতেও চ্যাট করতেন। তাদের কাছে অন্তত দুটি এ ধরনের সেক্স চ্যাটের কপি রয়েছে।

বিস্তারিত...

কুইন্সের গাড়ি চালকেরা ভয়ঙ্কর জরিমানা আতঙ্কে

লং আইল্যান্ড-কুইন্স এক্সপ্রেসওয়েতে যারা প্রতিদিন চলাচল করেন, তারা এখন জরিমানা আতঙ্কে পড়েছেন। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে মোবাইল স্পিড ক্যামেরা বসানোর ফলে এখন তারা বেশ বিপদে রয়েছেন। অবশ্য অনেকেই মনে করছেন, মোবাইল ক্যামেরা বসানো একটি ভালো উদ্যোগ। বিশেষ করে গাড়িচালক ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো প্রতিরোধ করা দরকারই ছিল। নর্থইস্ট কুইন্স এবং নাসাউ অ্যান্ড সাফোক কাউন্টির বিভিন্ন অবস্থানে এসব মোবাইল স্পিড ক্যামেরা বসানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ৪৫ মিনিটের একটি ট্রায়ালে সাড়ে ছয় হাজার নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। প্রতিটি লঙ্ঘনে ৫০ ডলার করে জরিমানা ধরা হলে এতে মোট জরিমানা হয় তিন লাখ ২৫ হাজার ডলার।

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com