শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নিউইয়র্ক

অভিবাসী পাঠানো নিষিদ্ধের আহ্বান অ্যাডামসের

অন্যান্য রাজ্যের নিউইয়র্ক সিটিতে অভিবাসী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এফইএমএ) প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। চলতি সপ্তাহে তিন দিনে ১৩ শ’ অভিবাসী আসার প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন তিনি। অভ্যন্তরীণ বাজেট নিয়ে ব্রিফ করার সময় ‘হতাশ’ অ্যাডামস এই আবেদন জানিয়েছেন। তিনি জানান, অন্যান্য রাজ্য ফেডারেল অ্যাজেন্সির অর্থে বাসভর্তি করে অভিবাসীদের নিউইয়র্ক সিটিতে পাঠাচ্ছে। এফইএমএর উচিত হবে এটা বন্ধ করা। কারণ, অভিবাসীদের পেছনে অনেক অর্থ ব্যয় হচ্ছে। নিউইয়র্ক সিটির জন্য এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘এফইএমএ কেন অন্য সব রাজ্যকে অর্থ দিচ্ছে বাসভর্তি করে লোকজনকে নিউইয়র্ক সিটিতে পাঠানোর জন্য?’ নিউইয়র্ক সিটিতে গত তিন দিনে ১৩ শ’ এবং ১৯ এপ্রিল থেকে ২৩ শ’ অভিবাসী নিউইয়র্কে এসেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য আটটি নতুন শেল্টার চালু করা হয়েছে। অ্যাডামস এই সমস্যা সমাধানে হোয়াইট হাউসের সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে যথাযথ সহায়তা না করার জন্য তিনি গত সপ্তাহে ফেডারেল সরকারের তীব্র সমালোচনাও করেন। এফইএমএ অভিবাসীবিষয়ক সমস্যা লাঘব করার জন্য ৮০০ মিলিয়ন ডলার প্রদান করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাডামস চান, ওই অর্থ থেকে ৬৫০ মিলিয়ন ডলার যেন নিউইয়র্ক সিটিকে দেওয়া হয়। এখন পর্যন্ত নিউইয়র্ক সিটি মাত্র আট মিলিয়ন ফেডারেল সহায়তা পেয়েছে। নিউইয়র্ক সিটিতে বাসভর্তি করে অভিবাসীদের পাঠানোর কাজ শুরু করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। গত সামারে তার রাজ্যে আসা অভিবাসীদের তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিউইয়র্ক সিটিতে ৫৮ হাজার ৩০০ অভিবাসী এসেছে। এদের মধ্যে ৩৬ হাজার ১০০ অভিবাসী বর্তমানে নগরী-পরিচালিত শেল্টার ও মানবিক ত্রাণ কেন্দ্রগুলোতে অবস্থান করছে। অভিবাসীদের পাঁচটি বরোর ১২০টি হোটেল ও শেল্টারে রাখা হয়েছে।

বিস্তারিত...

ন্যূনতম মজুরি ১ ডলার বাড়ছে নিউইয়র্ক সিটিতে

পরীক্ষামূলক বাজেট চুক্তির আওতায় নিউইয়র্ক সিটিতে আগামী বছর ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার থেকে ১৬ ডলার এবং ২০২৬ সালে ১৭ ডলার হবে বলে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন। তিনি ক্যাপিটলে সাংবাদিকদের বলেন, ‘নিউইয়র্কাররা হিমশিম খাচ্ছে। তারা যাতে তাদের বাড়ি ভাড়া দিতে পারে, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে, তাদের সন্তানদের জন্য খাবার ক্রয় করতে পারে, সেজন্য আমরা বেতন বাড়াতে চাচ্ছি।’ প্রস্তাব অনুযায়ী নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ন্যূনতম বেতন এক ডলার করে বাড়বে। আর ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছর বাড়বে ৫০ সেন্ট করে। গভর্নর হোকুল ১ ফেব্রুয়ারি তার খসড়া বাজেটে যতটুকু প্রস্তাব করেছিলেন, এই বৃদ্ধি তার চেয়ে বেশি। সিনা কলেজের এক জরিপে দেখা গেছে, ৭০ ভাগ ভোটার এই বৃদ্ধিকে সমর্থন করেছে। এমনকি রিপাবলিকানরা পর্যন্ত একে সমর্থন করেছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, করোনাভাইরাস মহামারির ধকল এখনো কাটানো সম্ভব হয়নি। এখন এই বেতন বৃদ্ধি ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বেতন বাড়ানোর ফলে শ্রমিক ছাঁটাই এবং তাদের বদলে রোবট নিয়োগের পথ সুগম করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রেচ। তিনি জানিয়েছেন, মজুরি বৃদ্ধি হজম করা কঠিন। কারণ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান মজুরি বৃদ্ধিতে কুলুতে না পেরে অটোমেশনের দিকে যাবে।

বিস্তারিত...

নিউইয়র্ক সিটির আগামী বাজেট ১০৬ বিলিয়ন

নিউইয়র্ক সিটির বাজেট ২০২৪ সালে রেকর্ড ১০৬.৭ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, অভিবাসন সঙ্কট, মুদ্রাস্ফীতি ও নতুন শ্রমচুক্তির কারণে বাজেটের আকার ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে। অ্যাডামস বলেন, আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছি, সেগুলো বাস্তব। আশ্রয়প্রার্থীদের নিয়ে সঙ্কট, শ্রমচুক্তিতে তহবিলের সংস্থান করা এবং কর রাজস্ব প্রবৃদ্ধিতে মন্থরতার বিষয়গুলো মাথায় রেখে বাজেট অবশ্যই বুদ্ধিমত্তার সাথে প্রণয়ন করতে হবে। তিনি বলেন, অভিবাসীদের আশ্রয় দিতে গিয়ে নগরীর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এ খাতে ৫.৩ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে তিনি মন্তব্য করেন। অ্যাডামস বলেন, ‘কিছু কিছু বিষয় আমাদের অব্যাহত অগ্রগতির প্রতি হুমকি সৃষ্টি করেছে। এর একটি হলো আশ্রয়প্রার্থী সঙ্কট।’ তিনি বলেন, ‘এই খাতে আমাদের সম্ভবত চলতি অর্থবছরে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। আর আগামী বছর ব্যয় হবে ২.৯ বিলিয়ন ডলার।’ তিনি বলেন, নগরী বর্তমানে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে লালন করছে। তাদেরকে পাঁচটি বরার হোটেল ও শেল্টারগুলোতে রাখা হয়েছে। তবে অ্যাডামস এখন সবচেয়ে বড় যে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা হলো নতুন শ্রমচুক্তির কারণে যে অর্থ পরিশোধ করতে হবে তা। নগরীর তিন লাখ ২৮ হাজার শ্রমশক্তিকে নতুন চুক্তির ফলে বর্ধিত পারিশ্রমিক দিতে হবে। তার প্রশাসন ইতোমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি করেছে। এ দুটি ইউনিয়নের একটি হলো ডিস্টিক্ট কাউন্সিল ৩৭ এবং পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে নগরীকে ২০২৩ থেকে ২০২৭ সালের সময়কালে প্রায় ১৭ বিলিয়ন ডলার দিতে হবে।

বিস্তারিত...

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উৎসবমুখর চাঁদ রাত মেলা

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ব্রঙ্কসের

বিস্তারিত...

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী গত ২৩ এপ্রিল রোববার নিউইয়র্কে ব্রুকলীনের ৩১৮ বেভারলী রোডে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক

বিস্তারিত...

ভোটার নিবন্ধনের সময় বাড়ালো সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক। পূর্বের নির্ধারিত ২৫ এপ্রিল পরিবর্তন করে আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। এক

বিস্তারিত...

ফুটপাতের দখল নিয়ে জ্যাকসন হাইটসে মারামারি, গ্রেপ্তার ১

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে চাঁদরাতে মৌসুমী ব্যবসার জন্য ফুটপাতের দখল নিয়ে দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এর ৭৪ স্ট্রিটে দেশী ওয়ার

বিস্তারিত...

নিউইয়র্কের শেফ খলিলের নতুন স্বপ্ন – ফুড কোর্ট

ছোটখাট হালকা পাতলা মানুষটির নাম খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের রান্নাবান্না শিক্ষার বনেদী প্রতিষ্ঠান নিউইয়র্কের কুলিনারী ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা নিয়েছেন। শুরু করেছিলেন ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান খলিল বিরিয়ানী হাউস থেকে। সেই চারা গাছটি

বিস্তারিত...

৭ বছরে সিটিতে ৮ বাংলাদেশী ডেলিভারিম্যানের প্রাণহানী

নিউয়র্ক সিটিতে স্কুল বাসের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন জুয়েল রানা নামের এক বাংলাদেশী ডেলিভারিম্যান। বিদ্যুৎচালিত সাইকেলে ডেলিভারি কাজের সময় ঈদের আগের দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল সোয়া ৫টায় কুইন্স বুলোভার্ড

বিস্তারিত...

ইতিহাস গড়লো “ভালবাসার মূল্য কত?”

ঈদ উল ফিতরের চাঁদ রাতে নিউইয়র্ক ব্রুকলিনের কেনজিংটনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট’ এর  উদ্যোগে এবং ও প্রহেল্থ হোমকেয়ারের সহযোগিতায় এবং বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়র্ক সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফের পৃষ্ঠপোষকতায়

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com