
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় সোমবার জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম এ সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের সভাপতি তারিক চৌধুরী দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদিউল আলমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্র নায়ক হেলাল খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবদুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ সবুজ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতেন, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার সাইয়েম, সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, মাসুদ রানা, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এজেডএম জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, মহানগর বিএনপি নেতা আব্দুল মান্নান হোসাইন, যুবনেতা মাজহারুল ইসলাম জনি, সেচ্ছাসেবক দলের নেতা নুর আলম, শরিফ হোসেন, রাশেদ রহমান, শহিদ উল্লাহ, যুবনেতা আহসান উল্লাহ মামুন, আল মামুন সবুজ, আবদুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ হারুন, বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন, মন্জুর মোর্শেদ, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দীন প্রমূখ ।
নানা বাদ-প্রতিবাদ আর মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠান হলো। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামক সদ্যপ্রস্ফুটিত একটি সংগঠনের ব্যানারে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত ‘শতকন্ঠে
বাণিজ্যের জন্য পৃথিবী উর্দ্ধশ্বাসে ছুটছে। সব জাতি গোষ্ঠিই বাণিজ্যের গুরুত্বকেই সবচেয়ে বড় করে তুলেছে। বাণিজ্যের দৌড়ের কাছে পরাজিত হচ্ছে সব। যেখানে যা কিছু চলছে, তার ভেতরেই বাণিজ্যের গন্ধ খুঁজতেই অভ্যস্থ
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেকারের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। আর এর ফলে বেকার ভাতার নতুন নতুন দাবি দেখা যাচ্ছে। কিন্তু তার পরও ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বেকার ভাতার প্রাথমিক দাবি ১১ হাজার থেকে বেড়ে দুই লাখ ২৯ হাজারে পৌঁছেছে। অর্থনীতিদরা সংখ্যাটি দুই লাখ ৩২ হাজার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। বর্তমানে বেকার ভাতার জন্য জমা পড়া আবেদন ২০২২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। নিউজার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, নিউইয়র্ক ও কানিকটিকাটে বেকার ভাতার আবেদন পড়েছে সবচেয়ে বেশি। আবার ওহাইওতে সংখ্যাটি হ্রাস পাওয়ার উদাহরণও দেখা গেছে। সরকারের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যে যতটুকু অনুমান করা হয়েছিল, বেকার ভাতার জন্য আবেদন পড়েছে তার চেয়ে বেশি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক সিটির বৃহত্তম পুলিশ ইউনিয়নের মধ্যে যে চুক্তিটি হয়েছে, তা প্রশংসিত হলেও এর ফলে নগরীর বাজেট ঘাটতি আরো ৭০০ মিলিয়ন ডলার বাড়বে বলে নতুন এক বিশ্লেষণে দেখা গেছে। নতুন শ্রম চুক্তিতে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনকে তহবিল বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সিটি হল। অবশ্য, এটি এখনো পিবিএর সদস্যরা অনুমোদন করেনি। মুদ্রাস্ফীতির নিচেই বেতন বৃদ্ধিকে রাখায় বাজেট পর্যবেক্ষণকারীরা অ্যাডামসের প্রশংসা করলেও বাজেট ঘাটতি বেড়ে যাবে বলে অনেকেই আশঙ্কা করছেন। সিটিজেন বাজেট কমিশনের আনা চ্যাম্পেনি বলেন, অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এসব বৃদ্ধি যৌক্তিক মনে হলেও নগর কর্তৃপক্ষ তাদেরকে তহবিল প্রদানের সময় দরকষাকষির সুযোগটি হাতছাড়া করেছে। রাজ্যের কম্পট্রোলার টম ডিন্যাপোলি সতর্ক করে দিয়ে বলেছেন যে ২০২৫ সাল নাগাদ নগরীর বাজেট ঘাটতি হতে পারে ৮.৯ বিলিয়ন ডলার। আর ২০২৭ সাল নাগাদ তা বেড়ে হতে পারে ১৩.৯ বিলিয়ন ডলার। অবশ্য ঘাটতি হ্রাস করার জন্য অ্যাডামস নগরীর বেশির ভাগ সংস্থাকে দুই দফা বাজেট ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। এতে করে ছয় বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন চুক্তির ফলে আগস্ট থেকে পিবিএর বেতন বাড়বে ৩.৫ ভাগ করে। আর ২০২৪ সালের আগস্ট থেকে তা বাড়বে ৪ ভাগ হারে। গত ফেব্রুয়ারিতে আরেকটি বড় লেবার ইউনিয়ন ডিসি ৩৭ যে চুক্তি করেছিল, তাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল ৩ ভাগ হারে।

নিউইয়র্ক রাজ্য গর্ভপাতের ওষুধ মিসোপ্রোস্টল মজুত করবে। গভর্নর ক্যাথি হোকুল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত সপ্তাহে টেক্সাসের এক ফেডারেল বিচারপতি আরেক ওষুধ মিফেপ্রিস্টোনের অনুমোদন বাতিল করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গভর্নর ‘প্লানড পেরেনহুড অব গ্রেটার নিউইয়র্ক’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘এমএজিএ, গর্ভপাতবিরোধী চরমপন্থীরা, আইনপ্রণেতারা ও বিচারকেরা সবাই এই পথে চলতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা প্রজনন স্বাস্থ্য পরিচর্যায় সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।’ নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ আগামী পাঁচ বছর ধরে গর্ভপাত নিরোধক ওষুধ রাজ্যবাসীকে সরবরাহ করার জন্য দেড় লাখ ডোজ মিসোপ্রোস্টল ক্রয় করার বিষয়টি চূড়ান্ত করেছে। এর দাম হবে প্রায় এক লাখ ডলার। প্রাথমিক গর্ভধারণ সমাপ্তি ঘটনোর জন্য মিসোপ্রোস্টল ও মিফেপ্রিস্টোন একসাথে ‘গর্ভপাত পিল’ হিসেবে গ্রহণ করা হয়। ইউএস ডিস্ট্রিক্ট জজ ম্যাথু ক্যাসমারিক গত সপ্তাহে এফডিএ অনুমোদিত মিসফেপ্রিস্টোন বাতিল করে দিয়েছেন। প্রায় একই সময় ওয়াশিংটন রাজ্যের ইউএস ডিস্ট্রিক্ট জাজ টমাস ও রাইস অন্তত ১৭টি রাজ্যে মিফেপ্রিস্টোনের অবাধ সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। এসব রাজ্যে ডেমোক্র্যাটরা ওষুধটি সহজলভ্য করার জন্য আদালতের শরাণাপন্ন হয়েছে। গভর্নর হোকুল বলেন, ‘এটা কেবল গর্ভপাতের ওপর একট হামলা নয়, ইট গণতন্ত্রের ওপর হামলা। আদালত আগে কখনো এফডিএর বিজ্ঞানভিত্তিক কোনো সিদ্ধান্ত বাতিল করেনি।’ দুটি ওষুধ পাশাপাশি সর্বোত্তম হিসেবে স্বীকৃতি লাভ করলেও বিশেষজ্ঞরা বলছেন যে মিসোপ্রোস্টল একাকিই সুরক্ষা দিতে পারবে। মিসোপ্রোস্টলের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে হোকুল প্রশাসন গর্ভপাতের অধিকারকে সমুন্নত রাখতে চাচ্ছেন। তিনি এই অধিকার রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এছাড়া হোকুল ঘোষণা করেছেন যে মিফেপ্রিস্টোন বাজার থেকে তুলে নেওয়া হলে রাজ্য গর্ভপাতের সাথে সংশ্লিষ্টদের সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার থেকে ৩৫ মিলিয়ন ডলার প্রদান করবে।

তিন সপ্তাহের গোপনীয়তার অবসান ঘটিয়ে মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির নতুন ‘ইঁদুর স¤্রাজ্ঞী’ হিসেবে ক্যাথলিন কোরাডির নাম ঘোষণা করেছেন। শিক্ষা বিভাগের এই কর্মী নিউ ইয়র্ক সিটিকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য যে ব্যাপক ভূমিকা পালন করছেন, তারই স্বীকৃতি দিলেন মেয়র। কোরাডি ব্রুকলিন, ম্যানহাটন ও ব্রনস্কের শিক্ষা বিভাগের ১২০টি ভবনকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রশংসনীয় অবদান রেখেছেন। তার প্রয়াসের ফলে ইঁদুর উৎপাত সংশ্লিষ্ট ভবনগুলোতে সহনীয় মাত্রায় রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তিনি ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি যা করেছেন তা হলো ইঁদুরের টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করেছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সরাসারি কোরাডির সাথে কথা বলবেন। উল্লেখ্য, ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য তিনি ৩.৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করেছেন। তিনি ক্যারোডির নিয়োগ প্রসঙ্গে বলেন, ইঁদুর হলো গণশত্রু। আমাদের এখন এমন একজনের প্রয়োজন, যিনি নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরার সবখানেই একাগ্রচিত্তে কাজ করতে পারবেন। নতুন ইঁদুর স¤্রাজ্ঞীর পরিচয় নগর কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তায় রেখেছিল। অত্যন্ত লোভনীয় এই চাকরিটি কে পেতে যাচ্ছেন, তা নগর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও জানতে পারেননি। অ্যাডামস প্রশাসন ইঁদুর স¤্রাট বা স¤্রাজী পদের জন্য গত বছরের শেষ দিকে বিজ্ঞাপন প্রচার করে। এর জন্য বেতন ধরা হয় এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার ডলার।
গাড়ি পার্কিং নিয়ে নিউইয়র্ক সিটির সর্বত্র ‘যুদ্ধ যুদ্ধ’ খেলা চলছে। বিশেষ করে ফ্রি পার্কিং এলাকায় কার্যত পার্কিং পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে পার্কিং সঙ্কট দেখা দিয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। ফ্রি
নিউইয়র্ক সিটিতে অ্যাপভিত্তিক গাড়ির ড্রাইভারদের বিরুদ্ধে যাত্রীরা অভিযোগ করলে সেই ড্রাইভারের অ্যাপ ডিঅ্যাক্টিভেট করা হয়। একবার কোনো ড্রাইভারের অ্যাপ ডিঅ্যাক্টিভেশন করা হলে সেটি সহসাই উন্মুক্ত করা হয় না। কোনো ড্রাইভারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকণ্ঠে ১ বৈশাখ (১৪ এপ্রিল) শুক্রবার উদযাপন করা হবে ১৪৩০ বাংলা বর্ষবরণ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২ বৈশাখ (১৫ এপ্রিল) শনিবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী