বিপুল সংখ্যক উপস্থিতিতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের উদ্যোগে গত শুক্রবার ৭ই এপ্রিল স্থানীয় পিপলস হেভেন হল রুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আজ (১৭ই এপ্রিল ২০২৩) যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস” পালন করে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জাতির
গত১৪ই এপ্রিল ২০২৩ রোজ শুক্রবার দিবাগত রাতে নিউইয়র্কের বিখ্যাত খলিল চাইনিজ রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রে বসবাসরত এসএসসি ৯৫ বন্ধুদের সেহরী ও বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করা হয় । উক্ত ব্যতিক্রমধর্মী
ঐক্যের আহবানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে ৬ এপ্রিল বৃহস্পতিবার সৌহার্দ্য সম্প্রিতির এই আয়োজন করা হয়েছিল জ্যামাইকা হিলসাইডস্থ
মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের ঐতিহাসিক একটি বিল গত মঙ্গলবার পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র
ঈদের কেনাকাটায় ধুম পড়েছে নিউইয়র্ক অঞ্চলে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার এলাকার প্রতিটি দোকানেই ক্রেতার অবিশ্বাস্য রকমের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতা-সাধারণের সামর্থ্যরে প্রতি যত্নবান হয়ে প্রায়
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো গত ১৫ এপ্রিল (শনিবার) রমজান নাইট উৎসবের আয়োজন করে। এই আয়োজনে ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত সম্পূর্ণ
মার্কিন নিরাপত্তা সংস্থা কথিত চীনা গুপ্তচর হিসেবে দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া মার্কিন আইনজীবীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্নমতালম্বী চীনাদের চুপ করা ও হয়রানি করার জন্য কাজে সহযোগিতা করা এবং এমনকি নিউ ইয়র্ক
ইস্টার উপলক্ষ্যে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ৮ এপ্রিল শনিবার ইস্টার সান্ডের আগের দিন জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্র ডাইভার সিটি প্লাজায় মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রীস্টের

প্রবাসের অত্যন্ত জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটির সম্মানে ইফতার পার্টি। বাংলা ট্রাভেলের গ্রাহক, সুধীজন ও শুভানুধ্যায়ীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ইফতার মাহফিলে যোগ দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গত ৭ এপ্রিল শুক্রবার নিউইয়র্কের উডসাইডের অভিজাত গুলশান টেরেসে সর্বস্তরের উপস্থিতি ইফতার মাহফিলে সৌহার্দ্য ও সম্প্রীতি এনে দেয়। ইফতার মাহফিলে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ^খ্যাত এয়ারলাইন্স এমিরেটস-এর রিজিওনাল ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার লয়েড মাহোয়ে এবং কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ এলনুমান। তারা বাংলা ট্রাভেলের ব্যাবসায়িক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা ট্রাভেল বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে পথ চলছে। এ কারণে বাংলাদেশি কমিউনিটিতে শীর্ষে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। বাংলা ট্রাভেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা বলেন, আজকের ইফতার পার্টিতে সর্বস্তরের উপস্থিতি প্রমাণ করে বাংলা ট্রাভেল কমিউনিটির সেবায় এক ধাপ এগিয়ে রয়েছ। ইফতার মাহফিলে অতিথিদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা ট্রাভেলের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন বেলাল। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় অংশ নেন মাওলানা ফায়েক উদ্দিন ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ। কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে টিবিএন২৪ টেলিভিশনের চিফ টেকনিক্যাল অফিসার ও অন্যতম পরিচালক হাবিব রহমানকে ‘কোভিড হিরো’ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সম্মাননা প্রদান করা হয় এমিরেটস-এর রিজিওনাল ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার লয়েড মাহোয়ে এবং কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ এলনুমানকে।