
নিউইয়র্ক রাজ্য গর্ভপাতের ওষুধ মিসোপ্রোস্টল মজুত করবে। গভর্নর ক্যাথি হোকুল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত সপ্তাহে টেক্সাসের এক ফেডারেল বিচারপতি আরেক ওষুধ মিফেপ্রিস্টোনের অনুমোদন বাতিল করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গভর্নর ‘প্লানড পেরেনহুড অব গ্রেটার নিউইয়র্ক’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘এমএজিএ, গর্ভপাতবিরোধী চরমপন্থীরা, আইনপ্রণেতারা ও বিচারকেরা সবাই এই পথে চলতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা প্রজনন স্বাস্থ্য পরিচর্যায় সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।’ নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ আগামী পাঁচ বছর ধরে গর্ভপাত নিরোধক ওষুধ রাজ্যবাসীকে সরবরাহ করার জন্য দেড় লাখ ডোজ মিসোপ্রোস্টল ক্রয় করার বিষয়টি চূড়ান্ত করেছে। এর দাম হবে প্রায় এক লাখ ডলার। প্রাথমিক গর্ভধারণ সমাপ্তি ঘটনোর জন্য মিসোপ্রোস্টল ও মিফেপ্রিস্টোন একসাথে ‘গর্ভপাত পিল’ হিসেবে গ্রহণ করা হয়। ইউএস ডিস্ট্রিক্ট জজ ম্যাথু ক্যাসমারিক গত সপ্তাহে এফডিএ অনুমোদিত মিসফেপ্রিস্টোন বাতিল করে দিয়েছেন। প্রায় একই সময় ওয়াশিংটন রাজ্যের ইউএস ডিস্ট্রিক্ট জাজ টমাস ও রাইস অন্তত ১৭টি রাজ্যে মিফেপ্রিস্টোনের অবাধ সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। এসব রাজ্যে ডেমোক্র্যাটরা ওষুধটি সহজলভ্য করার জন্য আদালতের শরাণাপন্ন হয়েছে। গভর্নর হোকুল বলেন, ‘এটা কেবল গর্ভপাতের ওপর একট হামলা নয়, ইট গণতন্ত্রের ওপর হামলা। আদালত আগে কখনো এফডিএর বিজ্ঞানভিত্তিক কোনো সিদ্ধান্ত বাতিল করেনি।’ দুটি ওষুধ পাশাপাশি সর্বোত্তম হিসেবে স্বীকৃতি লাভ করলেও বিশেষজ্ঞরা বলছেন যে মিসোপ্রোস্টল একাকিই সুরক্ষা দিতে পারবে। মিসোপ্রোস্টলের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে হোকুল প্রশাসন গর্ভপাতের অধিকারকে সমুন্নত রাখতে চাচ্ছেন। তিনি এই অধিকার রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এছাড়া হোকুল ঘোষণা করেছেন যে মিফেপ্রিস্টোন বাজার থেকে তুলে নেওয়া হলে রাজ্য গর্ভপাতের সাথে সংশ্লিষ্টদের সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার থেকে ৩৫ মিলিয়ন ডলার প্রদান করবে।

তিন সপ্তাহের গোপনীয়তার অবসান ঘটিয়ে মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির নতুন ‘ইঁদুর স¤্রাজ্ঞী’ হিসেবে ক্যাথলিন কোরাডির নাম ঘোষণা করেছেন। শিক্ষা বিভাগের এই কর্মী নিউ ইয়র্ক সিটিকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য যে ব্যাপক ভূমিকা পালন করছেন, তারই স্বীকৃতি দিলেন মেয়র। কোরাডি ব্রুকলিন, ম্যানহাটন ও ব্রনস্কের শিক্ষা বিভাগের ১২০টি ভবনকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রশংসনীয় অবদান রেখেছেন। তার প্রয়াসের ফলে ইঁদুর উৎপাত সংশ্লিষ্ট ভবনগুলোতে সহনীয় মাত্রায় রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তিনি ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি যা করেছেন তা হলো ইঁদুরের টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করেছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সরাসারি কোরাডির সাথে কথা বলবেন। উল্লেখ্য, ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য তিনি ৩.৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করেছেন। তিনি ক্যারোডির নিয়োগ প্রসঙ্গে বলেন, ইঁদুর হলো গণশত্রু। আমাদের এখন এমন একজনের প্রয়োজন, যিনি নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরার সবখানেই একাগ্রচিত্তে কাজ করতে পারবেন। নতুন ইঁদুর স¤্রাজ্ঞীর পরিচয় নগর কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তায় রেখেছিল। অত্যন্ত লোভনীয় এই চাকরিটি কে পেতে যাচ্ছেন, তা নগর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও জানতে পারেননি। অ্যাডামস প্রশাসন ইঁদুর স¤্রাট বা স¤্রাজী পদের জন্য গত বছরের শেষ দিকে বিজ্ঞাপন প্রচার করে। এর জন্য বেতন ধরা হয় এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার ডলার।
গাড়ি পার্কিং নিয়ে নিউইয়র্ক সিটির সর্বত্র ‘যুদ্ধ যুদ্ধ’ খেলা চলছে। বিশেষ করে ফ্রি পার্কিং এলাকায় কার্যত পার্কিং পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে পার্কিং সঙ্কট দেখা দিয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। ফ্রি
নিউইয়র্ক সিটিতে অ্যাপভিত্তিক গাড়ির ড্রাইভারদের বিরুদ্ধে যাত্রীরা অভিযোগ করলে সেই ড্রাইভারের অ্যাপ ডিঅ্যাক্টিভেট করা হয়। একবার কোনো ড্রাইভারের অ্যাপ ডিঅ্যাক্টিভেশন করা হলে সেটি সহসাই উন্মুক্ত করা হয় না। কোনো ড্রাইভারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকণ্ঠে ১ বৈশাখ (১৪ এপ্রিল) শুক্রবার উদযাপন করা হবে ১৪৩০ বাংলা বর্ষবরণ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২ বৈশাখ (১৫ এপ্রিল) শনিবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি, উদীয়মান বাংলাদেশ এবং এর আর্থসামাজিক অর্জনের বিষয়ে গত ১১ এপ্রিল জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা থিঙ্ক ট্যাঙ্ক ‘আটলান্টিক কাউন্সিল’-এর সাউথ এশিয়া সেন্টার
মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে গঠিত রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এক বিবৃতিতে বলেছেন, দ্বাদশ
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ১১ এপ্রিল, মংগলবার এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ
গত ১০ই এপ্রিল ২০২৩ইং কুইন্স এর প্রানকেন্দ্র জ্যাকসন হাইটস এ শুভ উদ্বোধন হলো মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন একসেস সোস্যাল এডাল্ট ডে-কেয়ার এর চেয়ারম্যান ড. জেসি পেট। উদ্বোধন