শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নিউইয়র্ক

নিউইয়র্কারদের আয়ু কমেছে ৪ বছর

যারা চলে গেছেন, তারা চলেই গেছেন। যারা হারিয়েছেন স্বজন তারাও প্রচন্ড মানসিক ও পারিবারিক ট্রমার মধ্যে দিয়ে কাটিয়েছেন। কিন্তু ২০২০ সালে করোনা ভাইরাস নিউইয়র্ক সিটিতে আঘাত হানার পর প্রায় সব মানুষই নানাভাবে আতংকে অতিবাহিত করেছেন দিনরাত্রি। তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা নিয়ে ধারাবাহিকভাবে গবেষণা চলছে। শুক্রবার নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হেলথ জানালো নতুন ও অত্যন্ত দুঃখজনক তথ্য। তাহলো প্যানডেমিকের কারণে নিউইয়র্ক সিটির অধিবাসীদের গড় আয়ু কমেছে ৪ বছর। হেলথ কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের করোনা মহামারী ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীতে যত মানুষ মারা গিয়েছিল তা ছাড়িয়ে গেছে। ১৯১৮ সালের মহামারীতে মৃত্যুর হার ছিল ১  লক্ষে ২২৩ জন আর ২০২০

বিস্তারিত...

১৮ এপ্রিল ট্যাক্স রিটার্নের শেষ দিন

দেখতে দেখতে দ্রæত চলে যাচ্ছে সময়। আর মাত্র ১০ দিন। ১৮ এপ্রিল মঙ্গলবার ২০২২ এর আয়-ব্যয়ের ট্যাক্স ফাইলিংএর শেষ দিন। যারা এখনো ট্যাক্স রিটার্ন সম্পন্ন করেননি তাদের ঐদিনের মধ্যে ব্যক্তিগত

বিস্তারিত...

ব্যতিক্রমধর্মী নিউইয়র্ক সিটি মেয়র নিয়মিত যাচ্ছেন বিভিন্ন ইফতারে

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি। যেমন তার ভালোবাসা তার নিজ ধর্মে, তেমনই অন্য ধর্মের প্রতিও তার গভীর শ্রদ্ধা। রোজার আগে সিটি হলে তিনি মুসলিম সংবাদকর্মীদের সাথে রাউন্ডটেবিলে বসে জানিয়েছিলেন, তিনি রমাদানে পাঁচ বরোতেই বিভিন্ন মসজিদে যাবেন, মুসল্লিদের সাথে ইফতারে যোগ দেবেন। শুধু মসজিদে নয়, তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ইফতার পার্টিতেও যোগ দেবেন। মেয়র এই ইফতার পার্টিতে যোগ দেয়া শুরু করলেন বাংলাদেশীদের আয়োজিত ইফতার পার্টি দিয়ে। গত ১ এপ্রিল ব্রংক্সের বাংলাদেশী মুসলিম কম্যুনিটি আয়োজিত ইফতার পার্টিতে গিয়ে নিউইয়র্ক সিটির মুসলিম কম্যুনিটিকে আরো শক্তিশালী হয়ে ওঠার আহবান জানালেন, ‘আপনারা ভোটার রেজিস্ট্রেশন করে ভোটার হন। ভোট দিয়ে নিজেদের শক্তি প্রমাণ করুন।’ তিনি ব্রংক্সের বাংলাদেশী পরিচালিত ৫টি মসজিদকে সম্মাননা প্রদান করেন। পরের দিন রবিবার তিনি গেলেন আরো একটি বাংলাদেশী প্রতিষ্ঠানের ইফতার পার্টিতে। নিউইয়র্কে বাংলাদেশীদের জনপ্রিয় টিভি চ্যানেল টিবিএন টুয়েন্টি ফোর আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন ফ্লাশিং মেডো পার্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়। মেরুন জ্যাকেট পরিহিত মেয়রকে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে স্বাগত জানায় টিবিএন কর্তৃপক্ষ। মেয়রকে এই অনুষ্ঠানে অত্যন্ত উৎফুল্ল দেখাচ্ছিল। টিবিএন টুয়েন্টি ফোরের আয়োজনে যোগ দেন সিনেট মেজোরিটি লিডার চাক শুমার। তিনি বাংলাদেশী ইফতার টেস্ট করেন। তাঁর মাথায় টুপি পরিয়ে দেন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। সিনেটর চাক শুমার টুপিটি সাথে নিয়ে যান বলে জানান এটর্নি চৌধুরী। মেয়র সোমবার যান স্ট্যাটেন আইল্যান্ডে আরব কম্যুনিটির ইফতার পার্টিতে। অফিসে ডেতে সেখানে তিনি যান ডার্ক বøু স্যুট এবং স্ট্রাইপড টাই পরে। মসজিদের অভ্যন্তরে মুসল্লীরা ফ্লোরে বসে ইফতার করেন। মেয়র এডামসকেও তারা ফ্লোরে বসান। মেয়র হাসিমুখে ফ্লোরে বসে চিকেন খান। তার চেহারা দেখে বোঝা যায়নি তিনি বিরক্ত বা বিব্রত হয়েছেন। মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আদালতে এ্যারেইনমেন্টের কারণে অন্য অনেক কর্মসূচী ব্যাহত হয়। মেয়র এডামস এদিন ইফতারের পরিবর্তে ব্রæকলীনের একটি মসজিদে মুসল্লিদের সাথে যোগ দেন তারাবীহর নামাজের আগে। সেখানে অবশ্য মেয়রকে ডাইনিং টেবিলে ডিনার সার্ভ করা হয়। বুধবার জ্যামাইকা এভেন্যুতে পুলিশকে লক্ষ্য করে এক দুর্বৃত্ত গুলি ছুঁড়লে, সন্ধ্যায় মেয়রের অন্যান্য কর্মসূচী বাতিল হয়ে যায়। মেয়র বুধবার কোথাও যাননি। মেয়র অফিসের প্রেস ডিপার্টমেন্ট থেকে জানা গেছে মেয়র রোজার মাসের বাকি দিনগুলিতে পাঁচ বরোর বিভিন্ন মসজিদে যাবেন এবং মুসলিম কম্যুনিটির সাথে কথা বলবেন। শুধু মুসলিম কম্যুনিটিই নয়, শুক্রবার গুড ফ্রাইডে এবং রবিবার ইস্টার সানডেতে মেয়র খৃস্টধর্মাবলম্বীদের চার্চে যাওয়ার কর্মসূচী গ্রহণ করেন। এছাড়াও তিনি পাসওভাওে জুইশ কম্যুনিটির অনুষ্ঠানে যান। উল্লেখ্য, এ বছর মেয়র বাংলাদেশ কম্যুনিটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তার সরকারী বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপন করেন ২১ মার্চ মঙ্গলবার। আর এর প্রায় এক সপ্তাহ পরই ৩০ মার্চ ম্যানহ্যাটানের সাউথ এন্ডে বাউলিং গ্রিনে নিজে হাতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বাংলাদেশী ইমিগ্রান্ট ও কূটনীতিকদের নিয়ে। সেখানে আমেরিকার পতাকার পাশাপাশি বাংলাদেশী পতাকা ওড়ে দুইদিন। ব্রংক্স বাংলাদেশী মুসলিম কমিউনিটি ইউএসএনিউজঃ নিউইয়র্কে এবারের রমজানে বাংলাদেশী কমিউনিটি আয়োজিত ব্রংক্সে প্রথম ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন সিটি মেয়র এরিক এডামস। ব্রংক্স বাংলাদেশী মুসলিম কমিউনিটি এ ইন্টারফেইথ ইফতারের আয়োজন

বিস্তারিত...

ব্রঙ্কসে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল শুক্রবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে আয়োজিত এ ইফতার মাহফিলে সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নের্তৃবৃন্দসহ নতুন প্রজন্মের ছেলেরা অংশ

বিস্তারিত...

ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার মাহফিল সম্পন্ন

নিউইয়র্কের অতি পরিচিত ও স্বনামধন্য হোম কেয়ার প্রতিষ্ঠান ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির অফিস স্টাফ এবং নিউইয়র্কেও বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশী

বিস্তারিত...

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এই মাহফিল আয়োজিত হয়। এতে

বিস্তারিত...

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দোয়া ইফতার অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি  সেন্টারে রোববার এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি রব মিয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। এসময়  প্রোটকল অফিসার আসিফ আহমেদসহ সাবেক ৬ জন সভাপতিসহ সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা. বিল্লাহ, আখতার হোসেন, ডা. ওয়াদুদ ভূইয়া, এম এ আজিজ, ডা. মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ।  দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এর আগে  কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের উক্ত পর্বটি পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।

বিস্তারিত...

কমান্ডিং অফিসার তাহেরিকে বিদায়

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের-১১৫ পুলিশ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার জামিল আত তাহেরিকে বিদায় জানানো হয়েছে। সেই সঙ্গে তার স্থলে নতুন অফিসার এইলীন ডাউনিংকে স্বাগত জানায় প্রিসিংক্টের অধীন কমিউনিটি নেতৃবৃন্দ। সোমবার বিকেলে প্রিসিক্টের জমকালো এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি  নেতৃবৃন্দ যোগ দেন। বাংলাদেশি-আমেরিকান সংগঠন কেয়ার কুইন ও এএআই টিভি কর্তৃক প্রদত্ত প্রেসিডেন্ট বাইডেনের সেবা মূলক সনদপত্রটি বিদায়ী কমান্ডিং অফিসার আত তাহেরীকে হস্তান্তর করেন মোহাম্মদী সেন্টারের স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি টেরোরিজম এওয়্যারন্যাস ইউনিটের পরিচালক এবং প্রিসিক্টের সাবেক গেস্ট স্পীকার ইমাম কাজী কায়্যূম। এ সময় তিনি প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক  প্রেরিত ব্যাজটিও তাকে পরিয়ে দেন।  এরপর কমিউনিটি বোর্ড-৩ সহ একে একে অনেকগুলো সংগঠন তাদের নিজ নিজ সাইটেশন ও প্রশংসাপত্র প্রদান করেন তাহেরিকে। বাংলাদেশি নেতৃবৃন্দের মধ্যে উদীয়মান এক্টিভিষ্ট ফাহাদ সুলাইমান, হাজী আব্দুর রহমান, ফরিদা ইয়াসমিন, ব্যবসায়ী আসেফ বারী টুটুল, গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, জে জে জয়, হাওলাদার রহিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

ডায়ানা মেডিক্যাল ট্যুরিজম পরিচালকের দায়িত্বে মার্শাল মুরাদ

আধুনিক চিকিৎসা সেবার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ডায়ানা মেডিক্যালের পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রবাসের জনপ্রিয় ব্যক্তিত্ব মার্শাল মুরাদ। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে আরো কাজের পরিধি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিএমটি গ্লোবালের সেবাসমূহের মধ্যে রয়েছে- কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি, গাইনোকলজি, আইভিএফ, অর্থোপেডিক্স এন্ড হিপ রিপ্লেসমেন্ট, প্লাস্টিক সার্জারি, পেনাইল ইমপ্ল্যান্ট, ডেন্টাল, ইএনটি, ইন্টারনাল মেডিসিন এবং অন্যান্য। জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর মার্শাল মুরাদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভারত ভ্রমণে বিশ্বমানের সাস্থ্য সেবা এবং মেডিক্যাল ট্যুরিজমের আয়োজন করেন। তিনি জানান, মাত্র ১৪৯৯ ডলারে ৬ দিন ও ৫ রাতের প্যাকেজে ভারতের দিল্লি, আগ্রা, আজমীর শরীফ ভ্রমণ করা যাবে। প্যাকেজটিতে দিল্লির রেড ফোর্ট, ইন্ডিয়া গেট, দিল্লি জামে মসজিদ, কুতুব মিনার, নিজাম উদ্দিন দরগাহ, স¤্রাট হুমায়ুনের সমাধি, অক্ষরধাম ও লোটাস মন্দিরের মত ঐতিহাসিক স্থান ভ্রমন করা যাবে। এছাড়া আগ্রার তাজমহল, মথুরা বৃন্দাবন, আজমীর শরীফ দরগাহ ও পিঙ্কসিটি খ্যাত জয়পুর শহরও ভ্রমণ করা যাবে এই প্যাকেজের আওতায়। সেইসঙ্গে থাকছে ফ্রি মেডিকেল  চেকআপও।

বিস্তারিত...

নিউইয়র্কে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা’র ইফতার মাহফিল

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিকদের সম্মানে আয়োজন করে ইফতার মাহফিলের। মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে গত ৩এপ্রিল সোমবার আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ দোয়ানাজাত করা হয়। এর

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com