অবশেষে নিউইয়র্ক সিটি হলে পাশ হলো বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নাম ‘বাংলাদেশ স্ট্রীট’ হওয়ার প্রস্তাব। জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নতুন সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের আন্তরিক উদ্যোগ
২১ ফেব্রুয়ারীকে ‘মাদার ল্যাংয়েজ ডে’ হিসাবে ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এ সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সিটি কাউন্সিলে পাশ হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত ব্রক্সের পার্কচেস্টার এলাকা থেকে নিবাচিত কাউন্সিলওম্যান
নিউইয়র্কে অ্যাস্টোরিয়ায় জালালাবাদ ভবনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীণ মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ওসমানী পরিষদের অন্যতম
আটলাণ্টিক কাউণ্টির এগ হারবার সিটির ৫৭১ দক্ষিন পোমনা সড়কে অবস্থিত বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরে গত ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শিব চতুর্দশী পালিত হয়েছে। শিব চতুর্দশী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত
নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজের ভ্যালেনটাইন ডে উপলক্ষে ঘোষিত ‘ডায়মন্ড রিং’ পুরস্কার ২০২৩ হস্তান্তর করা হয়েছে। ঘোষিত পুরষ্কার “ডায়মন্ড রিং” পেয়েছেন সাইয়িদ আহামেদ। খলিল বিরিয়ানী হাউজের সিইও খলিলুর রহমান ১৮
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আর্ন্তজাতিক সম্মেলন। আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে উত্তর
বিশ্বের রাজধানী খ্যাত জাতিসংঘের শহর নিউইয়র্ক সিটি কাউন্সিল ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো। ১৬ ফেব্রুয়ারি সিটি কাউন্সিলে ‘রেজ্যুলেশন ৪৭৪’ পাশের মধ্যদিয়ে সিটিতে দিবসটি ব্যাপকভাবে শ্রদ্ধাভরে উদযাপিত হবে।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এনওয়াইপিডি হেইট ক্রাইম ব্যুরোর সাবেক প্রধান জেসিকা কোরি। মঙ্গলবার ম্যানহাটান সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলার অভিযোগে বলা হয়, মেয়রের ভিত্তিহীন
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এনওয়াইপিডি হেইট ক্রাইম ব্যুরোর সাবেক প্রধান জেসিকা কোরি। মঙ্গলবার ম্যানহাটান সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলার অভিযোগে বলা হয়, মেয়রের ভিত্তিহীন কথাবার্তায় জেসিকার ব্যক্তিগত এবং পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে মেয়রের কাজে জেসিকা জনসম্মুখে অপমানিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ২০২১ এর অক্টোবর মাসে সাবওয়েতে চলাচলের সময় হেইট ক্রাইমের শিকার হন ইশথার লি নামের এক এশিয়ান অ্যামেরিকান নারী। এরপর এবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে লি বলেছিলেন, ওই ঘটনায় এনওয়াইপিডি হেইট ক্রাইম ব্যুরোর কাছে অভিযোগ জানাতে গেলে তাকে হেনস্তা করেন তৎকালীন ব্যুরো প্রধান জেসিকা কোরি। ২০২২ এর ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাতকারে মেয়র অ্যাডামসকে এ বিষয়ে প্রশ্ন করেছিলো এবিসি নিউজ। উত্তরে জেসিকার তীব্র সমালোচনা করেন মেয়র। একইদিন জেসিকাকে ভিন্ন পদে স্থানান্তর করে এনওয়াইপিডি। এর ফলে নিজের ভবিষ্যত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন জেসিকা কোরি। তার মতে ইশথার লি’র অভিযোগটি তিনি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছিলেন।

নিউইয়র্কে চলমান তীব্র আবাসন সংকট কমাতে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউজার্সি এবং কানেক্টিকাটসহ বিভিন্ন স্টেইটের কাছ থেকে কৌশল ধার করছেন গভর্নর ক্যাথি হোকুল। স্টেইটের আবাসন খাতে গভর্নরের নতুন পরিকল্পনায় উপকূলবর্তী লং আইল্যান্ড থেকে শুরু করে নিউইয়র্ক সিটির ভেতর নির্মানসংশ্লিষ্ট বিধিনিষেধগুলো শিথিলের প্রস্তাব দেয়া হয়েছে। গভর্নর হোকুলের পরিকল্পনায় নিউইয়র্ক সিটিসহ স্টেইটের শহরগুলোকে নিয়মিত নতুন আবাসন নির্মানের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পূরণ করতে হবে। সম্প্রতি নতুন আবাসনের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পূরণের বিষয়টি কার্যকর করেছে ক্যালিফোর্নিয়া। এছাড়া ম্যাসাচুসেট্সের অনুকরণে বাস ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের ওপর একাধিক বিধিনিষেধ শিথিলেরও প্রস্তাব দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। পাশাপাশি কানেক্টিকাট এবং নিউজার্সিসহ একাধিক স্টেইটের মতো নিউইয়র্কের কোন শহর তাদের আবাসন নির্মানের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে হোকুলের প্রস্তাব অনুযায়ী, নির্মানকারী প্রতিষ্ঠানগুলো শহর কর্তৃপক্ষের আইন উপেক্ষা করে ওই লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। গভর্নর হোকুলের এই পরিকল্পনা স্টেইট লেজিসলেচারে গৃহীত হলে নিউইয়র্কে নতুন আবাসনের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে রক্ষণশীল ও প্রগতিশীল উভয় ধারার একাধিক রাজনীতিবিদ গভর্নরের এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন। রক্ষণশীলদের দাবি, এর ফলে স্থানীয় সরকারের ক্ষমতা কমে যাবে।