ইউক্রেনে ১৬ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়া এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মুখে এসে দাঁড়িয়েছে যার জের ধরে প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। রুশ নেতা ভ্লাদিমির পুতিন তাদের

নিউইয়র্ক সিটির রেন্ট বোর্ড বার্ষিক ভাড়া ৫ থেকে ৭ ভাগ বাড়ানোর বিষয়টি অনুমোদন করতে যাচেছ। কয়েক সপ্তাহ ধরে গণশুনানি শেষে বোর্ড যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে ভাড়াটে ও বাড়ির মালিক- উভয়পক্ষকেই ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক সিটির পাঁচটি বরায় প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড ইউনিটে ৩০ লাখ লোক বসবাস করে। ভাড়া বাড়ানোর শঙ্কা তাদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে আসন্ন ভোটাভুটির সময় ক্ষোভ প্রকাশ হতে পারে প্রকটভাবে। গত মে মাসে মেয়র এরিক অ্যাডামসের নিয়োগ করা ৯ সদস্যের প্যানেল ভাড়া বাড়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছিল যে ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের চুক্তিতে ভাড়া ২ থেকে ৫ ভাগ এবং দুই বছরের চুক্তিতে ভাড়া ৪ থেকে ৭ ভাগ ভাড়া বাড়তে পারে। উল্লেখ্য, দুই হাজার ডলারের ভাড়া বাড়ির জন্য ৫ ভাগ বৃদ্ধি মানে মাসে অতিরিক্ত ১০০ ডলার খরচ বাড়া। ফলে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভাড়াটে প্রতিনিধিরা। তারা ভাড়া বাড়া স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। অন্যদিকে বাড়ির মালিকরা ১৪ ভাগ ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তারা উচ্চ মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার কথা জোরালভাবে বলেছিলেন। নগরীর পাঁচ বরোর প্রতিটিতে গণশুনানির সময় গোলযোগের সৃষ্টি হয়। গত সপ্তাহে ডাউনটাউন ব্রুকলিনে ভোটাভুটিতে যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের সময় অডিটোরিয়ামটি লোকারন্য হয়ে পড়ে। লিগ্যাল এইড সোসাইটির শীর্ষ আইনজীবী অ্যাডরিন হোল্ডার বলেন, নিউ ইয়র্ক সিটির এই সঙ্কটকালে যেকোনো ধরনের ভাড়া বাড়ানো বন্ধ করা উচিত।

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদের দিন মুসলমানরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিভিন্ন ঈদের জামাতে নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কুইন্স ভিলেজ, হলিস, সাউথ জ্যামাইকা, ওজন পার্ক, রিচমন্ড হিল, পারসন্স, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটনের বিভিন্ন মসজিদ এবং নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় যেখানে মুসলিম কমিউনিটি ও মসজিদ আছে, সেখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, নিউজার্সি, কানেক্টিকাটসহ মুসলিম-অধ্যুষিত স্টেট ও সিটিসমূহে ঈদের জামাতের আয়োজন করা হবে। কোথায়, কখন ঈদের জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সেখানে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। ইতিমধ্যে সেখানে ঈদের নামাজের অনুমোদনও পাওয়া গেছে। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। সে ক্ষেত্রে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো হবে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। এখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে) জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে জ্যামাইকার সুজান বি এন্থনির প্লেগ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাইরে হলে একটি জামাতে নামাজ হবে সকাল সাড়ে আটটায়। প্লে- গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় জামাত হবে একটি। এ জন্য সব প্রস্ততিও নেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলে প্রস্তুতি রয়েছে মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করার। সে ক্ষেত্রে চারটি জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা এবং চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জামাতে যেসব শিশু আসবে, তাদের জন্য থাকবে কটন ক্যান্ডি ও বেলুন। দারুল উলুম নিউইয়র্ক-এর ঈদের জামাত সকাল ৮ টায় পার্কিং লটে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে জামাতটি অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। সকাল ছয়টা থেকে জামাত শুরু হবে। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম। এদিকে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের পরদিন স্বল্প আয়ের মানুষের মধ্যে এবং যারা কোরবানি দিতে পারবেন না, তাদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হবে। এই মাংস যারা বিতরণ করতে চান, তারা ঈদের পরদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টারে কোরবানির মাংস দিতে পারবেন। ওজনপার্কের আল ফুরকান মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল আটটায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। দারুস সালাম মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকায় এই মসজিদের অবস্থান। এখানে ঈদের প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত সকাল দশটায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে আটটা। বৃষ্টি হলে মসজিদের ভেতরে দুটি জামাতের ব্যবস্থা থাকবে। সেই হিসাবে প্রথম জামাত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ওজন পার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। সেখানেও বিপুলসংখ্যক মানুষ জামাতে অংশ নেবেন। এ ছাড়া ওজন পার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি না হলে সেখানে ঈদের জামাত হবে দুটি। একটি হবে মসজিদের ভেতরে। যারা কোরবানি দেবেন, তাদের জন্য এই জামাতের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া একটি জামাত হবে খোলা স্থানে। এটি হতে পারে সকাল সাড়ে আটটা অথবা নয়টায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে সবগুলো জামাত হবে। সে ক্ষেত্রে জামাত হবে পাঁচটি। নামাজ শুরু হতে পারে সকাল সাড়ে ছয়টায়। বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসে ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। বৃষ্টি না হলে একটি বড় জামাত অনুষ্ঠিত হতে পারে। রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় সকল মুসলমানকে নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়। প্রথম দিনে আন্তঃনগর ও
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন শুক্রবার বিকেলে সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং: বিজি
টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে আটলান্টিক মহাসাগরের গভীর পানির তলায়। গত কয়েক দিন ধরেই এই টাইটান ডুবোজাহাজের উদ্ধারে ব্যস্ত ছিল উদ্ধারকারী দল। কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না এটিকে। শেষ পর্যন্ত এর
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো প্রকার ছাড় দেয়ার মানোভাব দেখা যাচ্ছে না। নির্বাচনের আর মাত্র ছয় মাসের মতো
গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর অভিযোগ করেছেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা র’-এর সাথে বৈঠক করেছেন। ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে শুক্রবার
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে দণ্ডবিধি ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার (২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ শুক্রবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতির পরিবারের