গ্রিসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল বিপুলভাবে জয়ী হয়েছে। তবে তার দল রোববারের ‘রাজনৈতিক ভূমিকম্প’ সৃষ্টি করলেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য আরেক দফা নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জাপানের হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপে নেতারা মিলিত হন। এই সংলাপ হচ্ছে কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা, যা কোয়াড নামেও পরিচিত। এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া,
উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শো’তে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। স্থানীয় পৌর মেয়র আরমান্দো আয়ালা রোবেলস এ তথ্য
সাতটি শিল্পোন্নত দেশ শনিবার চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির বিষয়ে নিন্দাকে তীব্রতর করেছে। একই সময়ে তারা রাশিয়াকে তার সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের জন্য
ইউক্রেনের বাখমুত সম্পূর্ণরূপে দখলে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কাজের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানিয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। শনিবার কিয়েভ বাখমুতের
এক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক সিটিতে পৃথক ঘটনায় তিন এমটিএ বাসচালক আক্রান্ত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউনিয়নের প্রতিনিধিত্বকারী এমটিএ বাস অপারেটররা জানান, পাঁচটি বরোর মধ্যে তিনটিতেই হামলা হয়েছে। অবশ্য এগুলো সঙ্ঘবদ্ধভাবে হয়েছে, তা বলা যায় না। তবে এতে যে নগরীর ট্রানজিট কর্মীরা অরক্ষিত অবস্থায় রয়েছেন, তা ফুটে ওঠেছে। এক বিবৃতিতে টিডব্লিউইউ লোকাল ১০০ জানায়, ‘এসব হামলাকারী প্রমাণ করেছে যে ট্রানজিট চাকরি কতটা বিপজ্জনক। তাছাড়া আমরা প্রতিটি দিন কত ঝুঁকিতে থাকি, সেটাও বোঝা গেছে।’ প্রথম হামলাটি হয় শুক্রবার রাতে। ওই সময় এক পুরুষ বাসচালক বাস ডিপোতে যাওয়ার সময় কুইন্স এলাকায় আক্রান্ত হন। জনৈক ব্যক্তি তার মুখে ঘুষি মারে। পরের দিন ৩৯ বছর বয়স্ক এক বাস অপরেটরকে এক যাত্রী প্লাস্টিকের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বাস অপারেটরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

আদালতের তারিখ ছাড়াই বর্ডার পেট্রোল ৬,৪১৩ জনের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ছেড়ে দিয়েছে। অবশ্য, আদালত নিষেধাজ্ঞা দেওয়ার পর ছাড়া পাওয়াদের মধ্য থেকে ২,৫৭৬ জনকে আটকে দেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন বর্ডার পেট্রোলের প্রধান অপারেশন্স কর্মকর্তা ডেভিড বিমিলার। তিনি জানান, ‘শর্তসাপেক্ষে প্যারোল’ নীতির আওতায় ওইসব লোককে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি জানান, অভিবাসীদের স্থাপনাগুলোতে জনসংখ্যা মাত্রাতিরিক্ত হয়ে পড়লে আদালতের তারিখ ছাড়া এবং তাদেরকে শনাক্ত করার সক্ষমতা ছাড়াই ছেড়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে ওই আইনে। তবে তিনি বলেন, আদালতের নির্দেশের পরও তাদের অবস্থান পরিবর্তন করা কঠিন। কারণ তাদের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করা হয়েছে। ফলে তাদেরকে ছেড়ে দিতে হবে। ‘শর্তসাপেক্ষে প্যারোল’ নীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিপ্রাপ্তরা ছাড়াও শরণার্থী হিসেবে আদালতের তারিখ নিয়েও অনেকে দেশে প্রবেশ করেছে। প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, তাদের বিষয়টি পুরোপুরি যাচাই করেই তাদেরকে ছাড়া হয়েছে। এনবিসি নিউজ প্রথমে বাইডেন প্রশাসনের ‘শর্তসাপেক্ষে প্যারোলের’ নিয়মের কথা প্রকাশ করেছে। টাইটেল ৪২ কোভিড নিষেধাজ্ঞা অবসানের সামান্য আগে এই নিয়ম চালু করা হয়। ফ্লোরিডা অবশ্য এই নিয়মটি প্রতিরোধ করার চেষ্টা করেছে। বাইডেন প্রশাসন বৃহস্পতিবার সকালে এই নিয়ম কার্যকর করেছে। এদিকে টাইটেল ৪২-এর মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন পর্যন্ত এই আইনের বলে ২৫ লাখের বেশি লোককে সীমান্ত অতিক্রম থেকে বিরত রাখ হবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, টাইটেল ৪২ আনুষ্ঠানিকভাবে অবসান হয়ে গেলে দিনে ১৩ হাজার থেকে ১৪ হাজার লোক সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। অবশ্য, এমন আশঙ্কার মধ্যেও সোমবার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসীর সংখ্যা বেশ কমেছে। ওই দিন অবৈধ ৩,৭০০-এর কম লোক সীমান্তে বর্ডার পেট্রোলের মুখোমুখি হয় বলে হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন প্রসেসিং সেন্টারগুলোতেও অভিবাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। বুধবার যেখানে এসেছিল ২৮ হাজারের বেশি, সেখানে শুক্রবার এসেছিল ১৮ হাজারের বেশি লোক।