শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

সন্ত্রাসী হামলার ঝুঁকিতে নিউইয়র্কের বাস চালকরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩২ বার

এক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক সিটিতে পৃথক ঘটনায় তিন এমটিএ বাসচালক আক্রান্ত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউনিয়নের প্রতিনিধিত্বকারী এমটিএ বাস অপারেটররা জানান, পাঁচটি বরোর মধ্যে তিনটিতেই হামলা হয়েছে। অবশ্য এগুলো সঙ্ঘবদ্ধভাবে হয়েছে, তা বলা যায় না। তবে এতে যে নগরীর ট্রানজিট কর্মীরা অরক্ষিত অবস্থায় রয়েছেন, তা ফুটে ওঠেছে।

এক বিবৃতিতে টিডব্লিউইউ লোকাল ১০০ জানায়, ‘এসব হামলাকারী প্রমাণ করেছে যে ট্রানজিট চাকরি কতটা বিপজ্জনক। তাছাড়া আমরা প্রতিটি দিন কত ঝুঁকিতে থাকি, সেটাও বোঝা গেছে।’

প্রথম হামলাটি হয় শুক্রবার রাতে। ওই সময় এক পুরুষ বাসচালক বাস ডিপোতে যাওয়ার সময় কুইন্স এলাকায় আক্রান্ত হন। জনৈক ব্যক্তি তার মুখে ঘুষি মারে।

পরের দিন ৩৯ বছর বয়স্ক এক বাস অপরেটরকে এক যাত্রী প্লাস্টিকের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বাস অপারেটরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

তৃতীয় ঘটনাটি ঘটে শনিবার বিকেলে ম্যানহাটানে। এখানেও এক যাত্রী ৪৫ বছর বয়স্ক বাসচালককে ঘুুুুষি মারে। এক্ষেত্রে হামলাকারীকে পাকড়াও করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনার পর বাস চালকার সন্ত্রাসী হামলার আতঙ্কে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com