রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
লিড নিউজ

নিউইয়র্কে মৃত্যু ৮০ হাজার যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লাখ

করোনাভাইরাস মহামারি নিউইয়র্কে কেড়ে নিয়েছে ৮০ হাজার প্রাণ। আর যুক্তরাষ্ট্রে মোট মারা গেছে ১১ লাখ ৩০ হাজার। এত বিপুল মৃত্যুর ফলে কোভিড-১৯ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও মানুষের জীবনের প্রতিটি বিভাগে এখনো এর নিষ্ঠুর ছাপ রয়ে গেছে। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, কোভিড-১৯-এর সময় নিউইয়র্ক রাজ্যে মারা গেছে ৮০,৪৮৫ জন। এদের প্রায় অর্ধেক নিউইয়র্ক সিটিতে। করোনা মহামারির প্রাথমিক কেন্দ্র ছিল নিউইয়র্ক সিটি। তবে খুব দ্রুততার সাথে যুক্তরাষ্ট্রের বাকি অংশে তা ছড়িয়ে পড়ে। ২০২০ সালের মার্চ মাস থেকে গত সপ্তাহ পর্যন্ত করোনা জরুরি অবস্থা বিরাজ করেছিল। এই সময়কালে যুক্তরাষ্ট্রে ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারায় ১১ লাখ ২৭ হাজার ৯২৮ জন। করোনা বিদায় নিয়েছে বলে সরকারি ঘোষণা সত্ত্বেও অনেক নির্বাচিত কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিশেষ করে প্রবীণ ও শারীরিকভাবে নাজুক লোকদেরকে কোভিড টিকা গ্রহণ করার অনুরোধ জানিয়ে যাচ্ছেন। গভর্নর ক্যাথি হোকুল তার সর্বশেষ কোভিড আপডেটে বলেছেন, ‘যদিও ফেডারেল হেলথ ইমার্জেন্সির অবসান হয়েছে, তব্ওু আমি নিউইয়র্কের প্রতিটি অধিবাসীকে কোভিড-১৯-এর বিরুদ্ধে সতর্ক থাকতে বলব এবং নিজেদেরকে, নিজেকের প্রিয়জনকে, সমাজকে সুরক্ষিত রাখতে সম্ভব সকল হাতিয়ার ব্যবহার করতে অনুরোধ করব।’ তিনি বলেন, ‘টিকার ডোজে হালনাগাদ থাকুুন। আর সমাবেশে বা ভ্রমণে যাওয়ার আগে পরীক্ষা করিয়ে নিন। পরীক্ষায় পজেটিভ হলে সম্ভাব্য চিকিৎসা নিয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করুন।’ সিটি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথের ডা. আয়মান আল-মহানদেস বলেন, মহামারির অবসান হওয়ার ঘোষণা মানে এই নয় যে সবকিছু এখন ঠিক হয়ে গেছে। এখনো বিপুলসংখ্যক রোগী ‘লং কোভিডে’ ভুগছেন। এই রোগে ব্রেইন ফগ, শ্বাসকষ্ট, জৈবিক চাহিদা হ্রাস পাওয়া চুল পড়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে। তিনি আরো বলেন, যারা কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে মেডিক্যাল চেক-আপে যাচ্ছেন না, তাদের অনেকে শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছেন। অথচ সময়মতো চিকিৎসকের কাছে গেলে ক্যান্সারের প্রাথমিক স্তরেই বিষয়টি শনাক্ত হতো। তিনি বলেন, ‘যাদের সুস্থ হতে সময় লাগে, তাদের প্রতি আমাদেরকে স্পর্শকাতর থাকতে হবে। তাদের জন্য মহামারি এখনো শেষ হয়নি।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশেষভাবে নিউইয়র্কের মানুষের জীবন পদ্ধতিকে শেষ করে দিয়েছে। ভীত লোকজন এই অঞ্চল ছেড়ে চলে গেছে, চাকরি হারিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়েছে। বিশেষ করে পশ্চাদপদ ও সংখ্যালঘুদের ওপর করোনা সবচেয়ে ভয়াবহভাবে আঘাত হেনেছে। করোনার টিকা ও ওষুধ আবিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত মৃত্যু ছিল অপ্রতিরোধ্য। বিশেষ করে বয়স্ক ও নাজুক লোকজন সর্বোচ্চ সংখ্যায় প্রাণ হারিয়েছে। নার্সিং হোমগুলো হয়ে পড়েছিল মৃত্যুপুরি। এমনকি যেসব লোক তথা চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টাফরা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবে ব্যাপক হারে মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েনের শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের ঢাকাস্থ কূটনীতিকদের নিরাপত্তা সংক্রান্ত বাড়তি সুবিধা বাতিল করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় দেশীয় সফরের রেশ কাটতে না কাটতেই এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন শঙ্কা

বিস্তারিত...

২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার ভোর থেকে দুপুর ১টা

বিস্তারিত...

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ‘৫০০ আমেরিকানকে’ নিষিদ্ধ করেছ রাশিয়া। শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের

বিস্তারিত...

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ২০০ নম্বরের পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের

বিস্তারিত...

দেশের ৮ বিভাগে আজও বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগের অনেক স্থানে আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি প্রতিদিন প্রকাশ করে। গতকাল সন্ধ্যায়

বিস্তারিত...

আন্দোলন তুঙ্গে নিতে টানা কর্মসূচিতে বিএনপি

সরকারের পদত্যাগসহ নানা দাবি নিয়ে আজ শুক্রবার থেকে ১০ জুন পর্যন্ত টানা কর্মসূচিতে মাঠে নামছে বিএনপি। জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই রাজপথের কর্মসূচিতে মনোযোগী হচ্ছে দলটি। দলটির নীতি-নির্ধারকরা

বিস্তারিত...

আমেরিকাও দেউলিয়ার পথে, দাবি প্রতিমন্ত্রী পলকের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্বের অর্থনীতির অবস্থা খারাপ। এমনকি বিশ্বের এক নম্বর অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও

বিস্তারিত...

ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

মার্কিন সাময়িকী ফোর্বসে চলতি বছর এশিয়ার মধ্যে সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ বছরের এশীয় তালিকা। ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০-

বিস্তারিত...

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি

নির্বাচনে কেবল অনিয়ম হওয়া কেন্দ্রের ভোটের ফল বাতিলের ক্ষমতা দিয়ে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাতে জানানো হয়েছে, কোনো নির্বাচনে পুরো আসন নয়, এক বা একাধিক কেন্দ্রের ফল

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com