বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ক্লাব ইলেভেন’র তিন নাটক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার

ঈদকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন নির্মাণ করেছে তিন নাটক। এগুলো নির্মাণ করেছেন হালের আলোচিত নির্মাতারা আর অভিনয় করেছেন জনপ্রিয় সব তারকা শিল্পীরা।

তিন নাটকের একটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘বিদেশ’। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশী-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এমন সংকটের গল্পই স্থান পেয়েছে এই নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমাসহ আরও অনেকে।

রুবেল হাসান নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘প্রিয় পরিবার’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তারিন জাহান, সৈয়দ জামান শাওন, সাহেদ আলী, রুকাইয়া জাহান চমক, মখনুন সুলতানা মাহিমা, সাদ সালমি নাওভি।

আরও আছে মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় নাটক ‘কবিতার চার লাইন’। রোমান্টিক এই নাটকের বিভিন্ন চরিত্রে থাকছে ফারহান আহমেদ জোভান, তানিয়া বৃষ্টি, আজিজুল হাকিম, শশী আফরোজা, ফররুখ আহমেদ রেহান, উর্মি জাহান মিষ্টিসহ অনেকে।

ক্লাব ইলেভেন’র প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো। ঈদে নাটকগুলো দেখা যাবে ‘ক্লাব ইলেভেন’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com