রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

নিরাপদ প্রস্থান চাইলে তত্ত্বাবধায়ক দিয়ে সরে পড়ুন, সরকারকে মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৯ বার

সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরাপদ প্রস্থান চাইলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। দেশে শুধু প্রাকৃতিক ঝড়ই আসছে না, রাজনৈতি ঝড়ও আসছে।’

শনিবার (১৩ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পিটিয়ে মানুষও হত্যা করেছিল এই আওয়ামী লীগ।

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের দিকে শুধু প্রাকৃতিক ঝড়ই বয়ে আসছে না, রাজনৈতিক ঝড়ও আসছে। আপনারা মানুষের চোখের ভাষা বুঝতে শিখুন। যদি সেভ এক্সিট চান, তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছেড়ে দিন।’

ঢাকার দুই মহানগরের বিক্ষোভ সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা তাবিথ আউয়াল, মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com