রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮৪ বার

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী মঙ্গলবার ১৩ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগরে পদযাত্রার কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া আগামী শুক্রবার ১৬ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (৯ জুন) নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর
আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ
আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর
আগামী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নম্বর গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ
আগামী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানী টোলা মাঠ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com