শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে ২ অর্ধগলিত লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার
- ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে দু’জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে আনুমানিক চার কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর এবং অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে জোয়ারের পানিতে হুলবুনিয়া এলাকার সৈকতে ভেসে আসে দু’জনের অর্ধগলিত লাশ। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া নারী ও পুরুষের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। লাশ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com