শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সেপটিক ট্যাংকিতে মিললো স্ত্রীর লাশ, স্বামী পলাতক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাছারডাঙ্গী গ্রামে সেপটিক ট্যাংকি থেকে রাবেয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সদরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে স্বামী পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত রাবেয়া পিঁয়াজখালী বাছারডাঙ্গী গ্রামের মৃত রাজন বাছারের বড় মেয়ে। ৯ বছর আগে পার্শ্ববর্তী শিবচর থানার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে হাবলু বেপারীর (৪৫) সাথে তার বিয়ে হয়। রাবেয়া স্বামীকে নিয়ে পিঁয়াজখালীতে বাবার বাড়িতে বসবাস করতো।

রাবেয়ার মা হাসিনা বেগম জানান, গত শুক্রবার হতে রাবেয়া নিখোঁজ ছিল। শনিবার দুপুরে রাবেয়ার স্বামী হাবলু বেপারী ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোববার দুপুরে তিনি বাড়ির গোয়ালঘরের পেছনে গেলে টয়লেটের সেপটিক ট্যাংকির মধ্যে রাবেয়ার দুই পা দেখতে পান। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর পুলিশকে খবর দেয়া।

জানা গেছে, রাবেয়ার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে হাবলু বেপারীর সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। হাবলু বেপারী পিঁয়াজখালী বাজারে ফার্নিচারের দোকানে রঙের কাজ করেন। আর রাবেয়া সদরপুরের নয়রশিতে একটি এনজিওর মাঠকর্মীর কাজ করতো। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। আর রাবেয়ার আগের ঘরের একটি ছেলেসন্তান রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সেপটিক ট্যাংকির ভেতর থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠায়। ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী হাবুল বেপারী পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com