মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল নেপালকে ১০০ মিলিয়ন ওন দিলেন কোরিয়ান গায়ক লি নো

আমি পবিত্র, পুরুষরা আমার থেকে দূরে থাকুন: রাখি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার

বিতর্ক আর রাখি সাওয়ান্ত একে অপরের পরিপূরক। সদ্যই দ্বিতীয় বিয়ে ভেঙেছে এই নায়িকার। তা নিয়ে কম বিতর্ক হয়নি। দিন কয়েক আগেই প্রাক্তন স্বামীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন রাখি, জানিয়েছিলেন মধুচন্দ্রিমায় গিয়ে রাখির নগ্ন ভিডিও করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। এতকিছুর মধ্যে হঠাৎ করেই ভোলবদল রাখির।

সম্প্রতি সৌদি আরবে উমরাহ করতে যান রাখি। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হন। পুরুষের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি এই অভিনেত্রীর।

আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হয়েছিল রাখি সাওয়ান্তের। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেওয়া এই অভিনেত্রীর। রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা। স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই হয়েছেন দিন দিন। তাই এই অভিনেত্রী সৌদি আরব থেকে উমরাহ করে ফিরেছেন। মুম্বাই বিমান বন্দরে পৌঁছে তিনি বলেন, ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন।’

এই অভিনেত্রীকে দেখা যায় বোরকা পরে হিজাবে পুরো শরীর ঢেকে রাখতে। একটি অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ফেরার সময় ভক্তদের সেলফি তোলার সময় তিনি বলেন, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন।’

রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com