রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

জালালাবাদের ট্রাস্টি বোর্ড থেকে মঈন চৌধুররী পদত্যাগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ বার

কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করলেন। তিনি সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েদিয়েছেন। এ ব্যাপারে মঈন চৌধুরী নিউইয়র্ক কাগজকে বলেন, জালালাবাদবাসীর প্রিয় সংগঠন নিয়ে দেওয়ানী ও ফৌজদারি মামলার উদ্ভব হয়েছে। ডিস্ট্রিক্ট এটর্নি অফিস তা তদন্ত করছেন। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ও নিরপেক্ষতার কথা বিবেচনা করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। এ ধরনের মামলার দরকার ছিল না। জালালাবাদের অর্থ নিয়ে যা ঘটলো তা অবশ্যই নিন্দনীয়। তবে এখনও সময় আছে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। এতে জালালাবাদ এসোসিয়েশনের ঐতিহ্য রক্ষা পাবে।
জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক রোকন হাকিম প্রতিবেদককে বলেন, জ্বনাব মঈন চৌধুরীর পদত্যাগ পত্র আমরা পেয়েছি। এমন একটি সময়ে তিনি পদত্যাগ করেছেন তাতে সংগঠন তা গ্রহন করবে কিনা আমার সন্দেহ আছে। তবে ১০ সেপ্টেম্বর সোমবার সংগঠনের কার্যকরি কমিটির বৈঠক রয়েছে। সেখানে তা নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com