মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৪বার পেছাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবারের (৯ নভেম্বর) মধ্যে জমা দিতে আবারো পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে
১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে সিআইডি এখন পর্যন্ত ৭৪বার সময় নিয়েছে।

সেখান থেকে কমপক্ষে ৮১ বিলিয়ন মার্কিন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। এরপর যেখান থেকে ওই ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে ব্যয় হয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় এ মামলাটি করেন।

এখন পর্যন্ত বাংলাদেশ রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মার্কিন আদালতে ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মামলা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com