রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নাঈম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালে ২৩ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামে রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে আসামি নাইম আইসক্রিম ও চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের পরে হত্যা করেন। এ ঘটনায় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com