বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী অতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল

ভারত থেকে আসা বিশাল ডলফিন ধরেছে লালমনিরহাটের জেলেরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার

ভারতের উজানে ভারী বৃষ্টিপাতে সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় বাংলাদেশে তিস্তায় বড় বড় মাছের সমারোহ ঘটেছে। এক জেলের হাতে ধরা পড়েছে চার মণ ওজনের একটি ডলফিন।

আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের শৌইলমারী চরে শাহজাহান মিয়া নামে এক জেলের হাতে এ ডলফিনটি ধরা পড়ে।

ভারতের বাঁধ ভেঙ্গে যাওয়ায় ডলফিন ছাড়াও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরেছে জেলেরা।

ডলফিনটি দেখতে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমেছে জেলে শাহজাহান মিয়ার বাড়িতে। ভালো দাম পেলে এটি বিক্রি করবেন বলেন জানিয়েছেন তিনি।

জেলে শাহাজান মিয়া জানান, তিস্তার পানি বেড়ে যাওয়ায় বড় বড় মাছের সমারোহ ঘটায় তিনি এবং তার দল রাত থেকে তিস্তার শোলমারির চরে মাছ শিকার করছিলেন। হঠাৎ ডলফিনটি তাদের জালে আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com