শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত পাঁচজনকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে আরও দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com