শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ১০ নারী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থী রয়েছেন।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।

অন্য যারা মনোনয়ন পেয়েছেন:

নাটোর-১ আসনে ফারজানা শারমিন

যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা

ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ

সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com