শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘আমি মৃত্যুশয্যায়’, লেখার কয়েক ঘণ্টা পরই অভিনেত্রীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড অভিনেত্রী দিব্যা চৌকসি লিখেছেন, ‘আমি মৃত্যুশয্যায় রয়েছি।’ ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন এই অভিনেত্রী। তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার মামাতো বোন সৌম্যা অমিশ বর্মা।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ফুপাতো বোন দিব্যা চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ক্যানসারের কারণে। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসেবেও পরিচিত ছিল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি।’

মৃত্যুর আগে দিব্যা তার ইনস্টাগ্রামে আরও লিখেছেন, ‘আমি যা বলতে চাইছি সেটা হয়তো শব্দ দিয়ে বোঝাতে পারব না। গত কয়েক মাস যাবৎ আমি পালিয়ে বেড়িয়েছি, চারদিকে অনেক প্রশ্ন… সময় এসে গেছে তোমাদের সকলকে বলবার-আমি মৃত্যুশয্যায়…কিন্তু এমনটাও ঘটে, আমি খুব শক্তিশালী যদিও…ফিরে আসব এমন এক জীবন নিয়ে যেখানে কোন যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, তোমরা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলে।’

এর আগে, গত ১৪ মে দিব্যা তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে আর দেখা যায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘হ্যায় আপনা দিল তো আওয়ার’ ছবিতে অভিনয় করেছেন দিব্যা চৌকসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com