বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ৭৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪৫২ বার

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোক হতাহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির ইংরেজী দৈনিক দ্য ডনের অনলাইন সংস্করণে শুরুতে নিহতের সংখ্যা ৪৬ বলা হলেও পরবর্তীতে এই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৩ জনে। আহত হয়েছে আরো প্রায় অর্ধশত যাত্রী।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল ট্রেনটি। পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অনেক যাত্রী প্রাণ বাঁচাতে ট্রেন থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন।

পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার লিয়াকতপুর শহরের কাছে ট্রেনটিতে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে ৩টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশর পাশাপাশি সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

পাকিস্তান আইএসপি আর এক বিবৃতিতে বলেছে, মুলতান থেকে একটি সেনা হেলিকপ্টার উদ্ধার অভিযানের জন্য রওয়ানা হয়েছে।

এ ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com