শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাড়ে ১২ হাজার হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন : হাইকোর্টকে স্বাস্থ্য অধিদফতর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৪ বার

দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে স্বাস্থ্য অধিদফতর আজ এ তথ্য জানায়।

তবে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত-তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়, কোভিড এবং নন কোভিড হাসপাতালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরে আদালত এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বাসস’কে এ কথা জানান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে লাইসেন্স এ বিষয়ে জানতে চান হাইকোর্ট। গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দাখিল করেন।

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদি (রেসপনডেন্ট) করা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com