বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪৫০ বার

ইসরাইল রকেট হামলার জবাবে শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন।

গাজার নিরাপত্তা সূত্র জানায়, এ উপত্যকার শাসক হামাস ও তাদের মিত্র গ্রুপের অবস্থান লক্ষ্য করে ইসরাইল ধারাবাহিক বিমান হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছিলেন। এদের মধ্যে একজনের  মৃত্যু হয়েছে। তার নাম আহমেদ আল-শেহরি (২৭)।

এএফপি’র এক সংবাদদাতা জানান, এ ভূখণ্ডে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে হামাস সূত্র জানায়, তারা অভিযান চালানো ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে।

শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০ বার রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দেশটির আইরন ডম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের মধ্যে আটটি ভূপাতিত করে। অপর দুটি রকেট আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com