শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মা হলেন শুভশ্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৮ বার

মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর বাবা হয়েছেন নির্মাতা রাজ চক্রবর্তী। শনিবার বেলা ১টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রীর কোলজুড়ে পুত্রসন্তান এসেছে।

জানা গেছে, রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

এদিকে, কিছুক্ষণ আগে খুশির এই খবরটি সামাজিক মাধ্যমে প্রথম প্রকাশ করেছেন টলি অভিনেতা ইন্দ্রনীল ঘোষ। রাজ-শুভশ্রীর সঙ্গে তার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মা হলো শুভশ্রী আর আমি হলাম জেঠু।’

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। সেদিনই তারা জানান, তাদের ঘরে আসছে অতিথি। এরপর থেকেই মূলত টলিউডের বাসিন্দারা তাকে বরণের প্রস্তুতি নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com