শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আমেরিকার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৫১১ বার

আমেরিকার ২২তম ‘ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ নির্বাচিত হয়েছে বাংলা ফাইভ ব্যান্ডের জনপ্রিয় গান ‘মনে করো’র মিউজিক ভিডিও। চলচ্চিত্রের উৎসব হলেও প্রতিবারের মতো এবারও উৎসব রাঙাতে ‘মিউজিক ভিডিও পার্টি’ বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে তিন দেশের নির্বাচিত মিউজিক ভিডিও।

এতে জার্মান শিল্পী ‘ইলেক্ট্রো হাফিজ’ এর মিউজিক ভিডিও ‘লুবোডিস্কা’, রাশিয়ান ব্যান্ড ‘লিটল বিগ’ এর ‘ফারাদেন্জা’র পাশাপাশি ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের গানটি নির্বাচিত হয়েছে। উৎসবের ভ্যানু ব্ল্যাক লজ-এ আগামী ৩ নভেম্বর রাত ৯টায় গানটি প্রদর্শিত হবে।

ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’-এ প্রকাশিত গানটির মিউজিক ভিডিওটি দেশেও দারুণ সমাদৃত হয়েছে।

গানটির কথা ও সুর সিনা হাসানের, সাইন্ড ইঞ্জিনিয়ারিং-এ ছিলেন অনিক আহম্মেদ, মিউজিক ভিডিও পরিচালনা করেন কারিশমা চৌধুরী। এর মূল চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী ও মডেল উপমা।

বাংলা ফাইভ ব্যান্ডের পক্ষ থেকে সিনা হাসান বলেন, “বিবি কিং বা প্রিসলির জন্মভূমি মেমফিসের বুকে আমাদের গান বাজবে, সেখানে জিম জারমাউসের মতো মানুষ থাকবেন, বিশ্ব ব্যান্ডের সাম্প্রতিক হিসেবে এ আমাদের বিরাট প্রাপ্তি। তাছাড়া কারিশমা এ দেশের তরুণ নারী নির্মাতাদের একজন, তার জন্যও অভিজ্ঞতাটা সুখকর হবে।’

জানা গেছে, ‘ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ আমেরিকার তরুণ বিখ্যাত শিল্পী জেসিকা রে, সোফি স্ট্রস, এলিস হাসেন, ব্যান্ড স্যাভেজ আফটার মিডনাইট, এশিয়ান সিসহ ১২ জন শিল্পীর মিউজিক ভিডিও প্রদর্শিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "আমেরিকার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গান"

  1. Like!! Great article post.Really thank you! Really Cool.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com