রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বিএনপির সাবেক এমপি দাদু ভাই আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা-৪ আসনের সাবেক সাংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম দাদু ভাই আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ বুধবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে এম নূরুল ইসলাম দাদু ভাই ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com